ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

তিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২৬ বিকাল ৫:২৬

তিন বছর পর সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামী ১০ অক্টোবর থেকে নগরের শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী শুরু হবে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’।

মেলায় সিলেটের নারী উদ্যোক্তাসহ দেশের সৃজনশীল পণ্য উদ্যোক্তারা অংশ নেবেন।
মেলার মাঠের ভিত্তি-প্রস্তর স্থাপন উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা।

তিনি জানান, সিলেট অঞ্চলে বিগত তিন বছরে কোনো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়নি। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ আয়োজনের উদ্যোগ নিয়েছে।

আগামী ১০ অক্টোবর উদ্বোধনের দিন থেকে শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী এ মেলা চলবে।
মেলায় সিলেটের নারী উদ্যোক্তাদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সৃজনশীল পণ্য উদ্যোক্তারা অংশ নেবেন।

এর মাধ্যমে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে, মনে করেন তিনি।
তিনি আরও বলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সংগঠন। মেলা আয়োজনের জন্য সিলেট জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোর প্রয়োজনীয় অনুমতি রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে মেলা চলা সময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার অনুমোদন দিয়েছে।

মেলার মাঠ ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেছেন, উদ্বোধনের পূর্বপ্রস্তুতি হিসেবে মাঠ সাজানো, লাইটিং, মেলার গেইট, অফিসসহ বিভিন্ন অবকাঠামোগত কাজের জন্য সিলেট সদর উপজেলার অনুমোদন রয়েছে। এসব কাজে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সার্বিক সহযোগিতা করবে সিলভেন্ট প্ল্যানার্স।

এর আগে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্যরা শাহী ঈদগাহ মাঠে মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাণিজ্য মেলায় প্রায় ১৫০টি স্টলে দেশীয় বিভিন্ন পণ্য, পোশাক, হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী, ইলেকট্রনিকস, প্রসাধনী, খাদ্যপণ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

আয়োজকরা জানান, সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার, স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরিই এ মেলার অন্যতম উদ্দেশ্য। মাসব্যাপী এ আয়োজনে দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ও সাংস্কৃতিক কর্মসূচিও রাখা হবে।

মেলায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সিলেটের সংসদ সদস্যদের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছেন আয়োজকরা। মেলার সার্বিক প্রস্তুতি, স্টল বরাদ্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হবে।

আয়োজকরা আশা করছেন, মাসব্যাপী এ বাণিজ্য মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন। একইসঙ্গে সিলেটের ব্যবসা-বাণিজ্যে মেলাটি ইতিবাচক ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলেয়া ফেরদৌসী তুলি এবং পরিচালক সাঈমা সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান, রেহানা ফারুক শিরিন, আসমাউল হাসনা খান, গাজী জিনাত আফজা, শাহানা চৌধুরী ও তাহমিনা হাসান চৌধুরী।

aliul / aliul

ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

পঞ্চবটি-মুক্তারপুর সড়কে সৌরবিদ্যুৎ, বছরে সাশ্রয় ৪৮ লাখ টাকা

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দিলকুশায় গ্রাহক ফোরাম, শাপলা চত্বর ঘুরে প্রেস ক্লাবে চাকরিচ্যুতরা

ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ডের অবসায়ন প্রস্তাব অনুমোদন

খেলাপি ঋণ ৯ মাসে কমেছে প্রায় ৩ শতাংশ

সর্বজনীন পেনশনে আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা

রাজনৈতিক অনিশ্চয়তা কমায় দেশের ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ করল মুডিস

শেয়ারবাজারে অর্থপাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

এক সপ্তাহে ইলিশের দাম কমল কেজিতে ৮০০ টাকা

টানা পতনের পর পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

তিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরু

সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা