টানা পতনের পর পুঁজিবাজারে সূচকের বড় উত্থান
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা ছয় কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হলো।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৯৩ ও ২০৮৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৫০৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৮ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৩৬টি কোম্পানির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- আইপিডিসি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, সার্প ইন্ডাস্ট্রি, এনভয় টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং ও প্যারামাউন্ট টেক্সটাইল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৯৮ পয়েন্টে অবস্থান করছে। মঙ্গলবার সিএসইতে হাত বদল হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৫টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার দর।
এদিন সিএসইতে ১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
aliul / aliul
ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা
পঞ্চবটি-মুক্তারপুর সড়কে সৌরবিদ্যুৎ, বছরে সাশ্রয় ৪৮ লাখ টাকা
মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা
দিলকুশায় গ্রাহক ফোরাম, শাপলা চত্বর ঘুরে প্রেস ক্লাবে চাকরিচ্যুতরা
ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ডের অবসায়ন প্রস্তাব অনুমোদন
খেলাপি ঋণ ৯ মাসে কমেছে প্রায় ৩ শতাংশ
সর্বজনীন পেনশনে আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা
রাজনৈতিক অনিশ্চয়তা কমায় দেশের ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ করল মুডিস
শেয়ারবাজারে অর্থপাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি
এক সপ্তাহে ইলিশের দাম কমল কেজিতে ৮০০ টাকা
টানা পতনের পর পুঁজিবাজারে সূচকের বড় উত্থান
তিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরু