গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু পুলিশ হয়ত আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাম্প্রতিক অপতৎপরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ওই ঘটনার বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে নির্দিষ্ট সময়ে পুলিশ বিষয়টি সঠিকভাবে অনুধাবন করতে বা আন্দাজ করতে সক্ষম হয়নি।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা শহরের মেগা প্রকল্পজনিত যানজট রোধে আয়োজিত সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইদানিং রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল ও গুলশানের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন মাঝেমধ্যে ফজরের নামাজের পর অল্পসংখ্যক মানুষ নিয়ে জড়ো হয়ে ঝটিকা মিছিল করে এবং ভিডিও ধারণ করে।
সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানে জুমার নামাজের নাম করে তারা যে অপতৎপরতা চালিয়েছে, সে বিষয়ে আমাদের গোয়েন্দা তথ্য ছিল। তবে পুলিশ শুক্রবারের ওই নির্দিষ্ট সময়ে বিষয়টি সঠিকভাবে অনুধাবন বা বুঝতে সক্ষম হয়নি।
এটাকে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলার সুযোগ নেই। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজধানীর সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন বা অপরাধী চক্র যাতে জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি কোনো ঘটনা ঘটার পর অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে, রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে অবৈধ চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মূল সড়ক থেকে ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত রিকশা ও অননুমোদিত যানবাহন সরিয়ে এনে নিয়মানুবর্তিতার মধ্যে আনার বিষয়ে সরকার কাজ করছে বলে সভায় জানানো হয়।
এতে রাজধানীর যানজট কমাতে মেগা প্রকল্পগুলোর কারণে সৃষ্ট যান চলাচলের চাপ, অবৈধ চার্জিং পয়েন্ট এবং অননুমোদিত যানবাহনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
aliul / aliul
ঢাবিতে মেট্রোরেলের তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ মতিঝিল-উত্তরা ট্রেন চলাচল
গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু পুলিশ হয়ত আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপোর্ট প্রকাশ
সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ
যানজট নিরসনে অনেক সিদ্ধান্ত নিয়েছি, বাস্তবায়নে সময় লাগবে
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬
প্রতারণা থেকে সতর্ক থাকতে বলেছে মার্কিন দূতাবাস
আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনে চিঠি
কর্মস্থলে অনুপস্থিত ২৫% কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
টানা প্রায় ৬ মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল সিইউএফএল