প্রথমবার টিভি ধারাবাহিকে কোয়েল
ওপার বাংলার সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। প্রায় দুই যুগের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা। এবার রুপালি পর্দা থেকে ছোট পর্দা তথা টেলিভিশন ধারাবাহিকে পা রাখতে যাচ্ছেন এ অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ান একটি সিরিয়াল থেকে নির্মিত হচ্ছে বাংলায় ধারাবাহিক। সেখানেই একটি চরিত্রে থাকবেন কোয়েল। যা তার অভিনয় ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা ভক্তদের।
যদিও ধারাবাহিকটির নাম, পরিচালকের তথ্য এখনো জানা যায়নি। শোনা যাচ্ছে, সনি আট চ্যানেলে প্রচারিত হবে ধারাবাহিকটি। তবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিভিন্ন বিয়েলিটি শোয়ের বিচারক থেকে শুরু করে ‘কথা ও কাহিনী’ শীর্ষক একটি টক শোয়ের উপস্থাপনা—বহুবার টিভি পর্দায় কোয়েলকে দেখা গেলেও ধারাবাহিক নাটকে এবারই প্রথম দেখা যাবে তাকে।
উল্লেখ্য, ২০০৩ সালে জিতের বিপরীতে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রজগতে অভিষেক ঘটে কোয়েলের। এরপর ‘বন্ধন’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’, ‘প্রেমের কাহিনী’, ‘মন মানে না’, ‘বলো না তুমি আমার’, ‘সাত পাকে বাঁধা’, ‘দুই পৃথিবী’, ‘পাগলু’, ‘হেমলক সোসাইটি’, ‘রংবাজ’, ‘বেশ করেছি প্রেম করেছি’ সিনেমাগুলো তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।
শান্তা / শান্তা
নিজের সন্তানের কাছেই যেতে পারছেন না সেলিনা, অভিনেত্রীর হাহাকার
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান
জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা
অবসর নিচ্ছেন অমিতাভ? জল্পনায় মুখ খুললেন অভিনেতা
এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে
এবার সুপারহিরো ছবিতে আমির খান!
প্রথমবার টিভি ধারাবাহিকে কোয়েল
আটলান্টিক পাড়ে রাজ্জাকের নাতনি চালাচ্ছেন গাড়ি, পেছনে মুগ্ধ ববিতা.
ব্রেকআপের পর ঐশ্বরিয়ার কাণ্ড
বারো মাস গানের সঙ্গেই থাকি
এ কোন দীপা খন্দকার