ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ১১:৩০

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, শিক্ষিকার মোবাইল, ভ্যানিটি ব্যাগও উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মোটরসাইকেল চালক রাজীব এবং ব্যাগ ধরে টান দেওয়া খোকন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, শিক্ষিকা রনজিলা পারভীনের ঘটনায় দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে ডিবির একটি সূত্র থেকে জানা যায়, ছিনতাইয়ে ব্যবহৃত সুজুকি জিক্সার এস এফ মোটরসাইকেল এবং ওই শিক্ষিকার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রাজধানী ও তার আশপাশ থেকে প্রথমে খোকন এবং পরে রাজীবকে গ্রেপ্তার করা হয়। রাজিব মোটরসাইকেল চালাচ্ছিল এবং খোকন ওই নারীর ব্যাগ ধরে টান দেয়। এর পরই রাস্তায় ছিটকে পড়ে ওই শিক্ষিকার মৃত্যু হয়।

এর আগে, র‍্যাব-২-এর একটি অভিযানিক দল এই ঘটনার সঙ্গে জড়িত একটি সাদা আর১৫ মোটরসাইকেল এবং দুইজনকে গ্রেপ্তারের দাবি করে। তবে আসামি এবং মোটরসাইকেল উদ্ধারের দাবি করলেও সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনায় সময় ওই কালারের মোটরসাইকেল ছিল না। গ্রেপ্তার আসামিরাও এই ঘটনা সম্পৃক্ততা না থাকার বিষয়ে দাবি করেন। র‍্যাবের এই আসামি গ্রেপ্তার নিয়ে সৃষ্টি হয় তীব্র বিতর্ক।

পুলিশ জানায়, গত ২৯ আগস্ট ভোরের দিকে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারান শিক্ষিকা রনজিলা পারভীন। তিনি বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন। যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি অটোরিকশা থেকে নিচে পড়ে যান। তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

aliul / aliul

সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই : ডা. শাহাদাত

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ

বন্ধ কাফকোর রাসায়নিক বর্জ্যে নিধন হচ্ছে মাছ, দিশেহারা চাষিরা

ফুলকলির দূষণ নিয়ে ‘ভুল তথ্য’, বিএনপি নেতাকে শাসালেন এমপি এনাম

৭০ হাজার টাকা নিয়ে বিরোধ, স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

অস্ত্রের তথ্য দিন, আইনি জটিলতা ছাড়াই পুরস্কার: এসআরবি

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৭

তেজগাঁও মসজিদে চলছিল গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন গ্রেপ্তার

মালিবাগে ককটেল বিস্ফোরণ

ব্যাগে স্বর্ণের পেস্ট ও পকেটে ৩৫টি গয়নাসহ শাহ আমানতে যাত্রী আটক

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

প্রধানমন্ত্রীর উপহারের বাড়িতে উঠলেন ফুটপাতে থাকা গোলাপি বেগম