নিজের সন্তানের কাছেই যেতে পারছেন না সেলিনা, অভিনেত্রীর হাহাকার
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। ১৫ বছরের দাম্পত্যের বিচ্ছেদ আর আইনি টানাপোড়েনের মধ্যবর্তী তীব্র মানসিক ঝড় পেরিয়ে যাচ্ছেন। স্বামী পিটার হাগের সাথে বিচ্ছেদের মামলার জেরে নিজের তিন সন্তান উইনস্টন, বিরাজ ও আর্থার থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। তীব্র যন্ত্রনা ও আক্ষেপ প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী।
ছেলেদের সঙ্গে বেশ কিছু ছবি ভাগ করে নিয়ে সেলিনা লিখেছেন, ‘এখানেই কথাগুলো লিখছি। কারণ আমার ছেলেদের কাছে পৌঁছোতে পারছি না। ওদের নতুন ক্লাস শুরু হল। একটা আলিঙ্গন, একটা চুমু আর তোমাদের মুখে ‘স্কুলে যাচ্ছি মা’ শুনতে পাব না। একসময় তোমাদের স্কুলের বইয়ের মলাট আমি নিজে লাগিয়ে দিতাম। আজ তোমাদের জন্য প্রার্থনা করছি মাত্র।’
ছেলেদের শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় উইনস্টন, বিরাজ এবং আর্থার, স্কুলের প্রথম দিনের জন্য অনেক শুভেচ্ছা। মা এখনও মনে রেখেছে তোমাদের স্কুলের নানা কাজ। আমরা একসঙ্গে বইগুলোতে মলাট লাগাতাম, আরও কত কী! অস্ট্রিয়ায় স্কুল খোলার এক সপ্তাহ আগে কী ভাবে ভালবেসে তোমাদের জন্য পাউরুটি আর নানা পদ বানিয়েছিলাম, সেটাও মনে আছে। কত সাধারণ ছিল সেই মুহূর্তগুলো। অথচ সেই মুহূর্তগুলোই কত দারুণ আনন্দে ভরা ছিল।’
সন্তানদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দূর থেকে দেখতে হচ্ছে বলেও আক্ষেপ করেছেন সেলিনা। তার কথায়, ‘এবার তোমাদের ক্লাসের প্রথম দিনে আমি থাকতে পারব না। ২০২৬ সালের বাকি দিনগুলোয়ও থাকতে পারব না। আমার মন ভেঙেছে। বড়দের মধ্যে যা-ই ঘটুক না কেন, আমি চাই তোমরা বাবা ও মা দু’জনের ভালোবাসাই পাও।’
শেষে লিখেছেন, ‘তোমাদের কখনও মা অথবা বাবার মধ্যে কাউকে বেছে নিতে হবে না। তোমরা মা ও বাবা দু’জনকেই ভালবাসতে পারো। মা সব সময় সেটাকে সমর্থন করবে। আমাদের দু’জনকে সমান ভাবে ভালোবাসার জন্য তোমাদের কখনও অপরাধবোধে ভুগতে হবে না। আমাকে সব সময়ে পাশে পাবে। আমার ভালোবাসায় কোনও শর্ত নেই। কোনও দূরত্বই সেই ভালোবাসা বদলাতে পারবে না।’
aliul / aliul
নিজের সন্তানের কাছেই যেতে পারছেন না সেলিনা, অভিনেত্রীর হাহাকার
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান
জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা
অবসর নিচ্ছেন অমিতাভ? জল্পনায় মুখ খুললেন অভিনেতা
এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে
এবার সুপারহিরো ছবিতে আমির খান!
প্রথমবার টিভি ধারাবাহিকে কোয়েল
আটলান্টিক পাড়ে রাজ্জাকের নাতনি চালাচ্ছেন গাড়ি, পেছনে মুগ্ধ ববিতা.
ব্রেকআপের পর ঐশ্বরিয়ার কাণ্ড
বারো মাস গানের সঙ্গেই থাকি
এ কোন দীপা খন্দকার