ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু : ডিএমপি কমিশনার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ৪:২৬

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে সংগঠনটির ৪৩ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

ডিএমপি কমিশনার বলেন, চার দশকেরও বেশি সময় ধরে অপরাধবিষয়ক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু। জনগণের স্বার্থে উভয়ের দায়িত্ব পরস্পরের পরিপূরক। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর অপরাধ ও অনলাইন প্রতারণাসহ নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে উল্লেখ করে মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, এসব বিষয়ে জনগণকে সচেতন করতে সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি।

তিনি আশা প্রকাশ করে বলেন, ডিএমপি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৪৩ বছরের পথচলায় যারা অবদান রেখেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, আগামী দিনগুলোতে ক্র্যাব আরও শক্তিশালী ও পেশাদার সংগঠন হিসেবে দেশের সাংবাদিকতা ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রত্যাশা করছি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান ডিএমপি কমিশনার।

aliul / aliul

র‍্যাবের গ্রেপ্তার তিনজনের সংশ্লিষ্টতা মেলেনি, ডিবির হাতে নতুন দুজন

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া চলমান রয়েছে : সচিব

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ

পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি

মক্কায় ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ

লংমার্চ না করে সরকারের সঙ্গে আলোচনায় বসুন : রাশেদ খান

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু : ডিএমপি কমিশনার

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ নি‌য়ে বাংলাদেশ-ইইউর আলোচনা

ডব্লিউএইচওর বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে হুমায়ুন ক‌বিরের বৈঠক

মানহানিকর বক্তব্যের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে