নারীদের উদ্দেশে সাফা কবির : নিজের জায়গা তৈরি করো
শোবিজে এক যুগেরও বেশি সময় ধরে পথচলা তার। ছোট পর্দায় নিজের উপস্থিতি দিয়ে পরিচিতি-জনপ্রিয়তা পেয়েছেন। এখন অবশ্য কাজ করেন কম, বেছে বেছে। তিনি সাফা কবির।
নারী হিসেবে তার সাফল্যময় পথচলার স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা পেয়েছেন। ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন তিনি। এই পুরস্কার গ্রহণের পর বেশ আনন্দিত সাফা। সেই আনন্দের অনুভব থেকে অন্য নারীদেরও নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন।
ফেসবুকে দেওয়া এক বার্তায় সাফা লেখেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’
এর আগে পুরস্কারের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাফা। লেখেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’
সাফা কবিরকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে। ওই উৎসবে তার অভিনীত একাধিক নাটক এসেছিল। জনপ্রিয়তা আর প্রশংসাও পেয়েছিল নাটকগুলো। এরপর কিছুদিন আগে ঘুরে এসেছেন আমেরিকা। দেশে ফিরলেও নতুন কোনো কাজ করছেন কিনা, তা জানা যায়নি। হয়তো নীরবেই নিজেকে গুছিয়ে নিচ্ছেন, ভক্তদের জন্য নতুন কোনো চমক নিয়ে হাজির হবেন বলে।
aliul / aliul
আইনি নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অজয়
ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকী
প্রথম পর্বে জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী রহমান
মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’
হ্যালোইনে কুমড়া নিয়ে মেতেছেন স্পর্শিয়া
পর্দায় অপরাধের গল্প তুলে আনা নির্মাতার রান্নাঘরে মৃত্যু
নেটফ্লিক্সে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার
অভিনয় নয়, ভিন্ন পথে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর