ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৯-২০২৬ বিকাল ৫:২৩

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর সীমান্তবর্তী বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি মাইক্রোবাস। তবে এতে কেউ হতাহত হননি। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

খোঁজ নিয়ে জানা গেছে, নোয়াখালীর উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর বারইয়ারহাট এলাকায় পৌঁছালে মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাসটির পেছনে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে পেছনের কাচ ভেঙে যায়। তবে গাড়িতে থাকা হেফাজত আমির ও তার সফরসঙ্গীদের কেউ আহত হননি। খবর পেয়ে হেফাজতের নেতারা ঘটনাস্থলে পৌঁছেন। পরে মহিব্বুল্লাহ বাবুনগরীকে অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশ্যে পাঠানো হয়। 

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় হুজুরের কোনো সমস্যা হয়নি। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। পরে অন্য একটি গাড়িতে করে উনাকে নোয়াখালীর দিকে পাঠানো হয়েছে।

aliul / aliul

মেট্রোরেলের পিলারে ফাটল : তদন্তে গাফিলতি মিললেই কঠোর ব্যবস্থা

বাড়ছে বিমানের বহর, বোয়িং-এয়ারবাস থেকে আসছে ২১ উড়োজাহাজ

বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ

বাড়তে পারে তিস্তার পানি, কমবে ব্রহ্মপুত্র-যমুনার

র‍্যাবের গ্রেপ্তার তিনজনের সংশ্লিষ্টতা মেলেনি, ডিবির হাতে নতুন দুজন

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া চলমান রয়েছে : সচিব

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ

পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি

মক্কায় ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ

লংমার্চ না করে সরকারের সঙ্গে আলোচনায় বসুন : রাশেদ খান

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু : ডিএমপি কমিশনার