ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২৬ বিকাল ৬:৫২

বিলুপ্তপ্রায় একান্নবর্তী সংসারের গল্পে ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। শামীম জামানের নাটকটির প্রচার শুরু হয়েছিল কিছুদিন আগেই। দর্শক সাড়ায় একে একে এটি ৪৯টি পর্ব পার করেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে এর ৫০তম পর্ব।

নয়নপুর গ্রামের অশীতিপর বৃদ্ধ সেরাজ খাঁ প্রচুর সম্পত্তির মালিক। গ্রামে তার বাড়িটা সবচেয়ে বড়। বাড়িতে লোকসংখ্যাও অনেক। সেরাজের দুই ছেলে মেরাজ ও এন্তাজ। তাদের স্ত্রী, সন্তান আর বিধবা বোনের নানা ঘটনা প্রবাহিত হয় গল্পে। কখনো হাসি-তামাশা, কখনো ঝগড়া। পরিবারের অম্ল-মধুর স্বাদ ফুটে উঠছে নাটকটিতে।

‘এক পাতিলের সংসার’ রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আ খ ম হাসান, ফারজানা মিহি, শামীম জামান, জয় রাজ, রেজমিন সেতু, আহসানুল হক মিনু, শফিক খান দিলু, শেলী আহসান, সালাউদ্দিন লাভলু, সাদ্দাম মালসহ আরও অনেকে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হয় এটি।

aliul / aliul

নুসরাতের বিখ্যাত সেই গান গেয়ে প্রশংসায় ভাসছেন দিলজিৎ

মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’

দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের সুরিয়া-জ্যোতিকার ‘বিয়ে’

নারীদের উদ্দেশে সাফা কবির : নিজের জায়গা তৈরি করো

নিজের সন্তানের কাছেই যেতে পারছেন না সেলিনা, অভিনেত্রীর হাহাকার

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান

জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা

অবসর নিচ্ছেন অমিতাভ? জল্পনায় মুখ খুললেন অভিনেতা

এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

এবার সুপারহিরো ছবিতে আমির খান!

প্রথমবার টিভি ধারাবাহিকে কোয়েল

আটলান্টিক পাড়ে রাজ্জাকের নাতনি চালাচ্ছেন গাড়ি, পেছনে মুগ্ধ ববিতা.