বাদশাকে নিয়ে মুখ খুললেন ঈশা রিখি
জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের খবরের পর এবার সম্পর্কের অন্ধকার দিক তুলে ধরে বিস্ফোরক মন্তব্য করেছেন পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখি। বর্তমানে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী হিসেবে আলোচনায় থাকা এই অভিনেত্রী অভিযোগ করেছেন, তারকা র্যাপার বাদশার কাছ থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে প্রতারিত হয়েছেন।
রিয়্যালিটি শো-র সাম্প্রতিক একটি পর্বে সহ-প্রতিযোগী কণিকা মানের সঙ্গে এক আন্তরিক কথোপকথনে নিজের এই ভাঙা সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন ঈশা।
কণিকা তাকে জিজ্ঞেস করেন, তিনি ঠিক কী ধরনের প্রতারণার মুখোমুখি হয়েছিলেন- শারীরিক, মানসিক নাকি সামাজিক? উত্তরে কোনো দ্বিধা না রেখে ঈশা বলেন, ‘শারীরিক, মানসিক নাকি সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি।’
ঈশার দাবি, বাদশা সম্পর্কে থাকতে চাইলেও কখনো সেই সম্পর্কের ন্যূনতম দায়ভার বা দায়িত্ব নিতে চাননি। তিনি জানান, অন্ধ বিশ্বাসে তিনি রাজি ছিলেন না, কিন্তু অনেক সত্য জানার পরও ভালোবাসার খাতিরে তা এড়িয়ে গেছেন।
ঈশা বলেন, ‘সম্পর্ক চলাকালীন অনেক বিষয় নিয়ে মনে সন্দেহ জাগলেও নিজেকে বুঝিয়েছি। কিন্তু সম্পর্কটা চুকে যাওয়ার পর বুঝতে পেরেছি, এতদিন আমার সাথে শুধু একটা খেলা চলছিল। আমাকে বোকা বানিয়ে রাখা হয়েছিল।’
প্রাক্তন সঙ্গীর মানসিকতার দিকে আঙুল তুলে পঞ্জাবি এই অভিনেত্রী আরও অভিযোগ করেন, বাদশা তাকে নিজের পুরো বন্ধু কিংবা পরিচিত পরিমণ্ডলে কখনো নিয়ে যাননি; বরং একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন। বাদশার নীতি নিয়ে প্রশ্ন তুলে ঈশা বলেন, ‘নিজের সুবিধার জন্য ও জীবনে এমন কাউকে রাখতে চায়, যার কাছ থেকে কোনো না কোনো সুবিধা পাওয়া যাবে। কিন্তু বিনিময়ে ও কোনো দায়িত্ব নিতে নারাজ।’
এমএসএম / এমএসএম
এবার ওপার বাংলায় ‘তাণ্ডব’
বিজয় অভিনীত ‘মহারাজা’ রিমেক হচ্ছে হলিউডে
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা
বাদশাকে নিয়ে মুখ খুললেন ঈশা রিখি
বাদশাকে নিয়ে মুখ খুললেন ঈশা রিখি
নুসরাতের বিখ্যাত সেই গান গেয়ে প্রশংসায় ভাসছেন দিলজিৎ
মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’
দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের সুরিয়া-জ্যোতিকার ‘বিয়ে’
নারীদের উদ্দেশে সাফা কবির : নিজের জায়গা তৈরি করো
নিজের সন্তানের কাছেই যেতে পারছেন না সেলিনা, অভিনেত্রীর হাহাকার
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান