বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মাইলস্টোন স্কুলের শিক্ষিকা নিহত
রাজধানীর বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের মাইলস্টোন স্কুলের এক শিক্ষিকা নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তাসফিয়া মাইলস্টোন স্কুলের শিক্ষিকা ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনেরা।
নিহত তাসফিয়া আহমেদ তিশার বাসা রাজধানীর খিলগাঁওয়ের ৫৮/সি, মেরাদিয়া নয়াপাড়া এলাকায়। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ।
হাসপাতালে নিহত শিক্ষিকার ভাই এনাম আহমেদ জানান, তার বোন মাইলস্টোন স্কুলের একজন শিক্ষিকা। রাতের দিকে পাঠাওয়ের মোটরসাইকেলে করে তিনি বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রমজান পরিবহন নামের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে কয়েকজন পথচারী ও পুলিশ সদস্যরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এনাম আহমেদ আরও বলেন, ‘খবর পেয়ে আমরা ঢাকা মেডিকেলে এসে আমার বোনের মরদেহ দেখতে পাই। এই ঘটনায় ঘাতক বাস ও এর চালক পুলিশ হেফাজতে রয়েছে বলে আমরা জানতে পেরেছি।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
aliul / aliul
কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা
‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট
পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী
দুপুরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসছে ইসি
দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী
পাঁচ বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা কর্মকর্তাকে চাকরিচ্যুত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
বৃষ্টি বাড়িয়ে কমতে পারে মৃদু তাপপ্রবাহ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬১