ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬১
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৮৬ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ১৫২ জন, গুলশান বিভাগে ৪৯ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৯ জন রয়েছেন।
ডিএমপির অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, এক কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ১৩ দশমিক ৮ গ্রাম হেরোইন এবং ২১০ বোতল ইস্কাফ (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া একটি ম্যাগাজিনসহ খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া, দুটি ডিবির জ্যাকেট, একটি অটোরিকশা, তিনটি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন, দুটি গুলির খোসা, একটি ফয়েল পেপার ও ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে তিনজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
aliul / aliul
কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা
‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট
পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী
দুপুরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসছে ইসি
দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী
পাঁচ বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা কর্মকর্তাকে চাকরিচ্যুত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
বৃষ্টি বাড়িয়ে কমতে পারে মৃদু তাপপ্রবাহ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬১