এবার ওপার বাংলায় ‘তাণ্ডব’
গত বছরের জুনে বাংলাদেশে মুক্তি পেয়েছিল রায়হান রাফীর ‘তাণ্ডব’। শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান অভিনীত সিনেমাটি ঝড় তুলেছিল প্রেক্ষাগৃহে। মাল্টিপ্লেক্সে রেকর্ড পরিমাণ আয় করেছিল। তবে পাইরেসির শিকার হওয়ায় সে ঝড় স্তিমিত হয়ে যায়। তারপরও সিনেমাটি পেয়েছিল বড় সাফল্য।
এবার একই নামে সিনেমা হচ্ছে পশ্চিমবঙ্গে। সেখানকার ‘তাণ্ডব’ বানাচ্ছেন অয়ন চক্রবর্তী। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শুরু হয়েছে শুটিং। ক্ল্যাপবোর্ডের ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেল, এই ‘তাণ্ডব’ প্রযোজনা করছেন শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী। ফলে দীর্ঘ এক যুগ পর রাজের সিনেমায় অভিনয় করছেন মিমি। এর আগে তারা একসঙ্গে ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’র মতো সুপারহিট সিনেমা করেছেন। সর্বশেষ ২০১৫ সালে মুক্তি পায় তাদের ‘কাটমুণ্ডু’।
সে সময় অব্দি রাজ-মিমির প্রেম ছিল। পরে সম্পর্ক ভেঙে যায়। রাজ জড়িয়ে পড়েন শুভশ্রীর সঙ্গে। ঘর বাঁধেন, থিতু হন সংসারে। তবে অতীত অধ্যায় নিয়ে পড়ে না থেকে তারা নতুনভাবে কাজে ফিরলেন, বন্ধুত্বটাকে সঙ্গে নিয়ে।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মিমির পোস্ট করা ক্ল্যাপবোর্ডেই প্রকাশ্যে এসেছে সিনেমাটির নাম। তিনি নিজেও ক্যাপশনে কেবল নামটি দিয়েছেন। মিমির ওই পোস্টে আবার সাড়া দিয়েছেন শুভশ্রী। মন্তব্য করেছেন, ‘সুপার হ্যাপি!’ অর্থাৎ মিমির সঙ্গে নতুন কাজ নিয়ে তিনিও ভীষণ আনন্দিত।
সিনেমাটিতে মিমির সঙ্গে আর কারা থাকছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য সামনে আসেনি। ‘তাণ্ডব’ মুক্তি পাবে কবে, তাও এখনো ঘোষণা করেননি সংশ্লিষ্টরা।
aliul / aliul
আইনি নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অজয়
ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকী
প্রথম পর্বে জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী রহমান
মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’
হ্যালোইনে কুমড়া নিয়ে মেতেছেন স্পর্শিয়া
পর্দায় অপরাধের গল্প তুলে আনা নির্মাতার রান্নাঘরে মৃত্যু
নেটফ্লিক্সে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার
অভিনয় নয়, ভিন্ন পথে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর