অনিয়মিত অভিবাসন-মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছে উভয় পক্ষ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।
দায়িত্ব গ্রহণ করায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। এ সময় বাংলাদেশ-ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক রূপান্তর ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন। একইসঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও ওষুধ খাতে বাংলাদেশে আরও বেশি ফরাসি বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বৈধ ও নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানান হুমায়ুন কবির।
উভয় পক্ষ আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন (ইউএনজিএ) নিয়ে নিজেদের অগ্রাধিকার ও প্রত্যাশা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, বহুপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন তারা।
ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে ফ্রান্সের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ সরকারের গণতান্ত্রিক সংস্কার উদ্যোগের প্রশংসা করেন এবং ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার জন্য ফ্রান্সের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন হুমায়ুন কবির। একইসঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একসঙ্গে কাজ করার প্রস্তুতির কথা জানান উভয় পক্ষ।
aliul / aliul
মাহদী আমিনের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত
ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড
ডিজিটাল হচ্ছে টিসিবি, এআই দিয়ে চলবে নজরদারি
ভূমি অফিসে চালু হলো ‘জিও ফেন্সিং’
অনিয়মিত অভিবাসন-মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’
কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা
‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট
পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী
দুপুরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসছে ইসি
দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি