‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পাভেলের ‘ব্যক্তিগত ভিডিও’ ফাঁস, যা বললেন অভিনেতা
ছোটপর্দার পরিচিত মুখ সাইদুর রহমান পাভেল। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়া একটি সংবেদনশীল ভিডিও কেন্দ্র করে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। সম্প্রতি ৪৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর থেকেই কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘জাকির’ খ্যাত এই অভিনেতাকে নিয়ে তৈরি হয়েছে জোর সমালোচনা।
ভাইরাল হওয়া সেই ক্লিপটিতে অভিনেতাকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় আপত্তিকর শারীরিক অঙ্গভঙ্গি করতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পাভেল।
এ বিষয়ে অবশ্য গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’
উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে ভারতের চর্চিত রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন পাভেল। এর মাধ্যমে দুই বাংলাতেই নজর কাড়েন তিনি।
পরবর্তীতে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয় অঙ্গনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও তার জীবনের বড় মোড় নিয়ে আসে ‘ব্যাচেলর পয়েন্ট’। এই নাটকে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে এনে দেয় তুমুল দেশব্যাপী জনপ্রিয়তা।
aliul / aliul
আইনি নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অজয়
ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকী
প্রথম পর্বে জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী রহমান
মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’
হ্যালোইনে কুমড়া নিয়ে মেতেছেন স্পর্শিয়া
পর্দায় অপরাধের গল্প তুলে আনা নির্মাতার রান্নাঘরে মৃত্যু
নেটফ্লিক্সে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার
অভিনয় নয়, ভিন্ন পথে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর