ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৬ দুপুর ৩:২১

২৫ কোটি রুপিতে নির্মিত হয়েছিল সিনেমাটি। মুক্তি পায় ২১ আগস্ট। আর মুক্তির মাত্র ২৬ দিনেই গড়েছে ইতিহাস। ভেঙে দিয়েছে মালয়ালম সিনেমার সমস্ত রেকর্ড। বলা হচ্ছে, ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ সিনেমার কথা। গিরিশ এ. ডি. নির্মিত সিনেমাটি এখন মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়ের সিনেমা।

সর্বশেষ খবর অনুযায়ী, মুক্তির ২৬ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৩১০ কোটি রুপিরও বেশি। দুদিন আগেই এটি মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। এতদিন সেই রেকর্ড ছিল কল্যাণী প্রিয়দর্শিনী অভিনীত ‘লোকা চ্যাপ্টার ১ : চন্দ্রা’-এর দখলে। এটি আয় করেছে ৩০২ কোটি রুপি। এটি মুক্তি পেয়েছিল গত বছরের আগস্টে।

মালয়ালম সিনেমায় বর্তমানে তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ আয়ের রেকর্ড রয়েছে ‘এল ২ : এম্পুরান’ (২৬৫ কোটি) ও ‘থুডারুম’ (২৩৪ কোটি)-এর দখলে।

‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর গল্প একটি অসম বয়সের প্রেম ঘিরে। অ্যাশলি আয়ারল্যান্ডে পড়াশোনা শেষে কেরালায় ফিরে আসে। পাশের বাড়ির বিয়ের আয়োজন দেখে তার মনে পুরোনো প্রেম জাস্টিনের কথা। দুই বছর আগে পরিবারের আর্থিক সংকটের কারণে নতুন এলাকায় আসার পর প্রতিবেশী জাস্টিনের সঙ্গে তার পরিচয় হয় এবং সংগীতের প্রতি দুজনের ভালোবাসা তাদের কাছাকাছি আনে।

‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এ নিভিন পলি ও মমিতা বাউজু
বয়সের বড় ব্যবধান সত্ত্বেও অ্যাশলি ও জাস্টিন প্রেমে জড়িয়ে গোপনে সম্পর্ক শুরু করে, কিন্তু পরিবার ও সমাজের বিরোধিতায় সেই সম্পর্ক ভেঙে যায়। অ্যাশলিকে নিজের ভবিষ্যৎ ও পরিবারের কথা ভেবে বিদেশে চলে যেতে উৎসাহিত করে জাস্টিন; এর ফলে দুজন আলাদা হয়ে যায়।

অনেক দিন পর কেরালায় ফিরে জাস্টিনের ভাইয়ের বিয়েতে আবার তাদের দেখা হয়। দুজনেই বুঝতে পারে, কেউই আসলে একে অন্যকে ভুলতে পারেনি। শেষ পর্যন্ত কী হয় তাদের পরিণতি? সেটা জানা যাবে সিনেমার শেষে।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিভিন পলি ও মমিতা বাইজু। বিভিন্ন চরিত্রে আরো আছেন সংগীত প্রতাপ, শ্যাম মোহন, সুরেশ কৃষ্ণ, শ্রীন্দা, বিনয় ফোর্ট প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন খ্যাতিমান অভিনেতা ফাহাদ ফাসিল, দিলেশ পরথান ও স্যাম পুশকার।

‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এ নিভিন পলি ও মমিতা বাউজু
মুক্তির পর থেকে প্রতিক্রিয়াও পাচ্ছে দারুণ। আইএমডিবিতে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর রেটিং ৮ দশমিক ৩। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের রিভিউতেও দারুণ প্রশংসা দেখা গেছে।

aliul / aliul

২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

সুরের মূর্ছনায় স্বদেশ বন্দনায় বাংলাদেশ বেতারের নতুন গানে পিয়াল হাসান

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পাভেলের ‘ব্যক্তিগত ভিডিও’ ফাঁস, যা বললেন অভিনেতা

এবার ওপার বাংলায় ‘তাণ্ডব’

বিজয় অভিনীত ‘মহারাজা’ রিমেক হচ্ছে হলিউডে

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাদশাকে নিয়ে মুখ খুললেন ঈশা রিখি

নুসরাতের বিখ্যাত সেই গান গেয়ে প্রশংসায় ভাসছেন দিলজিৎ

মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’

দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের সুরিয়া-জ্যোতিকার ‘বিয়ে’

নারীদের উদ্দেশে সাফা কবির : নিজের জায়গা তৈরি করো

নিজের সন্তানের কাছেই যেতে পারছেন না সেলিনা, অভিনেত্রীর হাহাকার

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির