ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বাসাবোতে সৎ ভাই ও তার স্ত্রীর আঘাতে আহত নারীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২৬ বিকাল ৫:১

রাজধানীর সবুজবাগের বাসাবোতে পারিবারিক কলহের জেরে সৎ ভাই ও তার স্ত্রীর ধাক্কায় আফরোজা আইরিন (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত আফরোজা বাসাবোর আহমেদবাগ এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী বেলাল হোসেনের সঙ্গে থাকতেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার এখলাছপুর গ্রামের আনোয়ার উল্লাহর মেয়ে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেল ৫টার দিকে খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাসাবোর বাসায় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আফরোজা আইরিনের সঙ্গে তার সৎ ভাই বাবু ও তার স্ত্রী ফাতেমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আফরোজাকে জোরে ধাক্কা দিলে তিনি ইটের ওপর পড়ে যান। এতে তার মাথার পেছনে আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (বুধবার) দুপুরে তিনি মারা যান।

নিহত নারীর দুলাভাই মো. আফজাল জানান, আফরোজা পারিবারিক জীবনে দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি বেলাল হোসেনকে বিয়ে করেন। দুই সংসারেই তার একটি করে পুত্র সন্তান রয়েছে। সাত ভাই-বোনের (পাঁচ ভাই ও দুই বোন) মধ্যে আফরোজা ছিলেন সবার ছোট।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

aliul / aliul

আগস্টে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ৮০০, উদ্ধার সাড়ে ৯ কোটি টাকার স্বর্ণ

অপরাধের পূর্ণাঙ্গ তদন্তে এপিবিএন, যুক্ত হচ্ছে সাইবার টিম

সাবেক এসএসএফ মহাপরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল ও ডিবি জ্যাকেটসহ গ্রেপ্তার ৬

হালদা-কর্ণফুলীতে সাড়ে ৪ হাজার মিটার জাল জব্দ

রাতের মধ্যে আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

ইতালি পাচারকালে ৮ বাংলাদেশির মৃত্যু, চক্রের আরও দুই সদস্য গ্রেপ্তার

উপনির্বাচনেও মাঠে নামছে সেনা, স্থানীয় নির্বাচন জুনের আগেই : ইসি

বাসাবোতে সৎ ভাই ও তার স্ত্রীর আঘাতে আহত নারীর মৃত্যু

জিয়া-খালেদার ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর