বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!
বাবার প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছে আরিয়ান। মা-হারা আরিয়ানের পৃথিবীতে বাবা ছাড়া কেউ নেই। বাবা তার খুব ভালো বন্ধু। একদিন অফিস থেকে ফেরার পথে একটি মেয়ে তার গাড়ির সামনে এসে পড়ে। নেমে গিয়ে মেয়েটিকে সহযোগিতার চেষ্টা করে আরিয়ান। মেয়েটি তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়।
বিষয়টা এখানে শেষ হলো না। আয়েশা নামের সেই লাস্যময়ী মেয়েটিকে দেখার পর থেকে আরিয়ানের মন উতলা হয়ে ওঠে। মনে মনে মেয়েটিকে খুঁজতে থাকে সে। একদিন আয়েশাকে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে পরিচিত হয়। এরপর থেকে নিয়মিত আয়েশাকে ফলো করে আরিয়ান। আয়েশা বিরক্তি প্রকাশ করার পরও পিছু হটে না সে।
ধীরে ধীরে আয়েশাও দুর্বল হতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেম। আয়েশাকে বাসায় নিয়ে বাবার সঙ্গেও পরিচয় করিয়ে দেয় আরিয়ান। কিন্ত বিপত্তি বাধে আরিয়ান যখন আয়েশাকে বিয়ের প্রস্তাব দেয়। হঠাৎ আয়েশা সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয়। আরিয়ান তাকে পাগলের মতো খুঁজতে থাকে।
বাস্তব কোনো ঘটনা নয়, এটি মূলত একটি গল্পের অংশ। নাম ‘প্রথম দেখার পর’। এ গল্পে নাটক বানিয়েছেন চয়নিকা চৌধুরী। নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটকটি।
এতে আরিয়ান ও আয়েশা চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। আরো আছেন আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
aliul / aliul
আইনি নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অজয়
ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকী
প্রথম পর্বে জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী রহমান
মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’
হ্যালোইনে কুমড়া নিয়ে মেতেছেন স্পর্শিয়া
পর্দায় অপরাধের গল্প তুলে আনা নির্মাতার রান্নাঘরে মৃত্যু
নেটফ্লিক্সে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার
অভিনয় নয়, ভিন্ন পথে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর