ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল ও ডিবি জ্যাকেটসহ গ্রেপ্তার ৬
রাজধানীর শাহবাগে ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, খালি খেলনা ম্যাগাজিন, ওয়াকি-টকি, হাতকড়া ও দুটি ডিবি লেখা জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন জুয়েল মৃধা (৩৮), মো. রমিজ তালুকদার (৩৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মো. রহমান হাওলাদার (৩৯), মো. বিল্লাল (৩২) ও মো. মারুফ (৩৮)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম জানতে পারে, শাহবাগ থানাধীন বারডেম হাসপাতালের বিপরীত পাশে মেট্রোরেল স্টেশনের নিচে কয়েকজন ব্যক্তি ভুয়া ডিবি পুলিশের পোশাক পরে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি ওয়াকি-টকি, একটি হাতকড়া ও দুটি ডিবি লেখা জ্যাকেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পরিচয় ও পোশাক ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজনকে জিম্মি করে ডাকাতি করে আসছিল বলে জানা গেছে।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
aliul / aliul
সাভারে নিহত এসআই আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি
জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ধর্ম ব্যবসার বিরুদ্ধে : আইনমন্ত্রী
ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু
বাংলামোটর থেকে শাহবাগে ডিএসসিসির ডেঙ্গু প্রতিরোধ অভিযান
আগস্টে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ৮০০, উদ্ধার সাড়ে ৯ কোটি টাকার স্বর্ণ
অপরাধের পূর্ণাঙ্গ তদন্তে এপিবিএন, যুক্ত হচ্ছে সাইবার টিম
সাবেক এসএসএফ মহাপরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ
ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল ও ডিবি জ্যাকেটসহ গ্রেপ্তার ৬
হালদা-কর্ণফুলীতে সাড়ে ৪ হাজার মিটার জাল জব্দ
রাতের মধ্যে আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
ইতালি পাচারকালে ৮ বাংলাদেশির মৃত্যু, চক্রের আরও দুই সদস্য গ্রেপ্তার