ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২৬ বিকাল ৫:৪৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এই সময় তার সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন। 

সৌজন্য সাক্ষাৎকালে সাইফুল হক জাতীয় সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়ে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান এবং বলেন রাষ্ট্রপতি হিসাবে তাকে নির্বাচন ও তার এই দায়িত্ব গ্রহণ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসাবে প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মির্জা ফখরুল তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন। 

রাষ্ট্রপতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের ধন্যবাদ জানান এবং শ্রদ্ধার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীসহ দেশের জনগণের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।

aliul / aliul

সাভারে নিহত এসআই আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ধর্ম ব্যবসার বিরুদ্ধে : আইনমন্ত্রী

ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু

বাংলামোটর থেকে শাহবাগে ডিএসসিসির ডেঙ্গু প্রতিরোধ অভিযান

আগস্টে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ৮০০, উদ্ধার সাড়ে ৯ কোটি টাকার স্বর্ণ

অপরাধের পূর্ণাঙ্গ তদন্তে এপিবিএন, যুক্ত হচ্ছে সাইবার টিম

সাবেক এসএসএফ মহাপরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল ও ডিবি জ্যাকেটসহ গ্রেপ্তার ৬

হালদা-কর্ণফুলীতে সাড়ে ৪ হাজার মিটার জাল জব্দ

রাতের মধ্যে আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

ইতালি পাচারকালে ৮ বাংলাদেশির মৃত্যু, চক্রের আরও দুই সদস্য গ্রেপ্তার

উপনির্বাচনেও মাঠে নামছে সেনা, স্থানীয় নির্বাচন জুনের আগেই : ইসি