ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক এসএসএফ মহাপরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২৬ বিকাল ৫:৫২

এসএসএফর সাবেক মহাপরিচালক (ডিজি) লে. জেনারেল (অব:) মো. মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরীন মুজিবের বিরুদ্ধে প্রায় সাড়ে ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা রুজুর অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, লে. জেনারেল (অব) মো. মজিবুর রহমান পাবলিক সার্ভেন্ট হিসেবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করে নিজ ও তার পরিবার সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকার সম্পত্তি অসাধু উপায়ে অর্জন ও দখলে রাখার প্রমাণ মিলেছেমজিবুর রহমানের বিরুদ্ধে।

এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় তার বিরুদ্ধে একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে তার স্ত্রী তাসরীন মুজিব স্বামীর সহায়তায় ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন।

স্বামীকে সহায়তার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাসরীন মুজিব ও লে. জেনারেল (অব:) মো. মজিবুর রহমান উভয়কে আসামি করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় পৃথক আরও একটি মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন। 

aliul / aliul

সাভারে নিহত এসআই আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ধর্ম ব্যবসার বিরুদ্ধে : আইনমন্ত্রী

ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু

বাংলামোটর থেকে শাহবাগে ডিএসসিসির ডেঙ্গু প্রতিরোধ অভিযান

আগস্টে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ৮০০, উদ্ধার সাড়ে ৯ কোটি টাকার স্বর্ণ

অপরাধের পূর্ণাঙ্গ তদন্তে এপিবিএন, যুক্ত হচ্ছে সাইবার টিম

সাবেক এসএসএফ মহাপরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল ও ডিবি জ্যাকেটসহ গ্রেপ্তার ৬

হালদা-কর্ণফুলীতে সাড়ে ৪ হাজার মিটার জাল জব্দ

রাতের মধ্যে আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

ইতালি পাচারকালে ৮ বাংলাদেশির মৃত্যু, চক্রের আরও দুই সদস্য গ্রেপ্তার

উপনির্বাচনেও মাঠে নামছে সেনা, স্থানীয় নির্বাচন জুনের আগেই : ইসি