ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
ফিলিস্তিন ইস্যু নিয়ে সরগরম আমেরিকান সংগীতাঙ্গন। ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার জেরে এড শিরানের মিউজিক ট্যুর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলমোর। এ ঘটনায় শিরানের সফরসঙ্গীদের আরও কয়েকজন সরে দাঁড়িয়েছেন বলে খবর।
এদিকে বিষয়টি নিয়ে অভিযোগের তির এড শিরানের বিরুদ্ধে যাচ্ছিল। তবে তিনি সাফ জানিয়ে দিলেন, ট্যুর থেকে ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত মোটেও তার নয়। বরং আয়োজক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত এটি।
এই আলোচনা-সমালোচনার মধ্যেই বড় ঘোষণা দিলেন ম্যাকলমোর। জানালেন, তিনি ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার সহায়তা দেবেন। এই সহযোগিতা কাজে বিলিয়নিয়ার রবার্ট ক্রাফটকেও সমপরিমাণ অর্থ দান করার আহ্বান জানিয়েছেন তিনি। ক্রাফট মূলত জিলেট স্টেডিয়ামের মালিক; যেখানে এড শিরানের পরবর্তী কনসার্ট হওয়ার কথা।
তবে ম্যাকলমোরের আহ্বানের বিপরীতে ক্রাফটের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।
সেপ্টেম্বরের শুরুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের কনসার্টে মঞ্চে উঠে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছিলেন ম্যাকলমোর। সঙ্গে ছিল রাজনৈতিক বক্তব্য। এ নিয়ে সমালোচনায় পড়েন র্যাপার। তাকে বাদ দেওয়া হয় সফর থেকে। এ ঘটনায় রবার্ট ক্রাফটকেও দায়ী করেছেন ম্যাকলমোর। তার দাবি, ক্রাফট অন্য স্টেডিয়াম মালিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের ভেন্যুতে ম্যাকলমোরকে পারফর্ম করতে না দেওয়ার জন্য রাজি করিয়েছেন।
এড শিরানের সঙ্গে ম্যাকলমোর
বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ম্যাকলমোর জানান, এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে পাওয়া তার পুরো নিট আয় ফিলিস্তিনকে সহায়তাকারী ছয়টি সংগঠনকে দেওয়া হবে।
ম্যাকলমোর লেখেন, ‘গত ৪৮ ঘণ্টায় যা কিছু ঘটেছে, তার পর আমি আলোচনাটাকে আবার যেখানে থাকা উচিত, সেখানে ফিরিয়ে নিতে চাই—ফিলিস্তিনের সেই মানুষের কাছে, যারা এখনো নিহত হচ্ছেন, সামরিক দখলদারিত্বের মধ্যে বসবাস করছেন এবং নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করছেন।’
তিনি আরও বলেন, ‘এড শিরানের লুপ ট্যুর থেকে পাওয়া আমার পুরো ১০ লাখ ডলার নিট আয় ফিলিস্তিনের জনগণকে সরাসরি সহায়তা করা ছয়টি সংগঠনকে দান করব। রবার্ট ক্রাফটকেও আমার অনুদানের সমপরিমাণ অর্থ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে মতপার্থক্য যা-ই থাকুক, অন্তত একটি বিষয়ে হয়তো আমরা একমত হতে পারি, ফিলিস্তিনের মানুষের জীবন রক্ষা করা প্রয়োজন। পৃথিবীর অন্য যেকোনো মানুষের জীবনের চেয়ে একজন ফিলিস্তিনির জীবনের মূল্য কোনো অংশে কম নয়।’
সবার উদ্দেশে আবার একই স্লোগান দিয়ে ম্যাকলমোর বলেন, ‘খবরের শিরোনাম একসময় অন্যদিকে চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা খবরের সঙ্গে সঙ্গে সরে যাবেন না। ফ্রি প্যালেস্টাইন।’
সূত্র : ভ্যারাইটি
aliul / aliul
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!
নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’
দীঘির উদ্দেশে জয় বললেন, ‘পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ’
২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি
সুরের মূর্ছনায় স্বদেশ বন্দনায় বাংলাদেশ বেতারের নতুন গানে পিয়াল হাসান
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পাভেলের ‘ব্যক্তিগত ভিডিও’ ফাঁস, যা বললেন অভিনেতা
এবার ওপার বাংলায় ‘তাণ্ডব’
বিজয় অভিনীত ‘মহারাজা’ রিমেক হচ্ছে হলিউডে
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা
বাদশাকে নিয়ে মুখ খুললেন ঈশা রিখি