ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

আগস্টে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ৮০০, উদ্ধার সাড়ে ৯ কোটি টাকার স্বর্ণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২৬ বিকাল ৬:২৯

অস্ত্র-মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, মানবপাচার ও বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে আগস্ট মাসে উল্লেখযোগ্য সাফল্য পাবার দাবি করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মাসজুড়ে বাহিনীর বিভিন্ন ইউনিটের অভিযানে ৪ হাজার ৯২৯ গ্রাম স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৩৮৫ টাকা। একই সময়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ৮০০ জনকে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উত্তরায় এপিবিএন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আগস্ট মাসের বিভিন্ন অভিযান ও সাফল্যের তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এপিবিএন সদর দপ্তরের ডিআইজি (অ্যাডমিন) ড. মোহাম্মদ শাহজাহান।

এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, আগস্ট মাসে প্রযুক্তির ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিকসেবা দেওয়ার ক্ষেত্রেও কার্যক্রম চালানো হয়েছে। বিভিন্ন ইউনিটের অভিযানে ৭৪৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩০টি হ্যাকড ফেসবুক আইডি, ২০টি হ্যাকড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, দুটি হ্যাকড ই-মেইল অ্যাকাউন্ট এবং একটি হ্যাকড টেলিগ্রাম অ্যাকাউন্ট উদ্ধারের তথ্য জানিয়েছে বাহিনীটি।

এ ছাড়া, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ৫৭২ জনকে সহায়তা দেওয়া হয়েছে। বিকাশ ও নগদ প্রতারণার ঘটনায় ৯ লাখ ৪৮ হাজার ৯১৮ টাকা উদ্ধার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৬ হাজার ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ দশমিক ৪৯ কেজি গাঁজা, ৪৩ দশমিক ৭৫ লিটার মদ, ৩৮৭ কার্টন সিগারেট, ২০৯ পিস ভেপ সিগারেট এবং মাদক বিক্রির ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১১টি মামলা দায়ের করে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অস্ত্র উদ্ধারের অভিযানে দুটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানে আরও ৩৬৯ জনকে গ্রেপ্তার করেছে এপিবিএন। এর মধ্যে বিভিন্ন মামলায় ২৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৫ জন এজাহারনামীয় আসামি এবং ছয়জন সন্দেহভাজন আসামি রয়েছেন। পুলিশ অ্যাসল্ট মামলায় ছয়জন, অন্যান্য মামলায় ৩০ জন এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জুয়া খেলার অভিযোগেও অভিযান চালিয়েছে এপিবিএন। এসব অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত ১৮টি মোবাইল ফোন, চুরি করা দুটি মোবাইল ফোন এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

চোরাচালান ও বিদেশি মুদ্রা উদ্ধারের ক্ষেত্রেও বড় ধরনের সাফল্যের কথা জানিয়েছে এপিবিএন। বিভিন্ন ইউনিটের অভিযানে ৪ হাজার ৯২৯ গ্রাম স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৯ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৩৮৫ টাকা। এ ঘটনায় ১৭টি মামলা দায়ের করে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি ২০০ গ্রাম রুপার বার, ১ দশমিক ৭৬ কেজি প্রসাধনী, ১১৫ পিস শাড়ি ও থ্রি-পিস, ২৬৮ কেজি খাদ্যদ্রব্য, ১৭টি ঘড়ি, ১০ কেজি ইমিটেশন জুয়েলারি এবং বিভিন্ন ধরনের আরও ৩৩৭ কেজি পণ্য উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা বিদেশি মুদ্রার মধ্যে সৌদি আরবের ৫ হাজার ৬৮৫ রিয়াল, কাতারের ৬০০ রিয়াল, মালয়েশিয়ার ৩ হাজার ২৯০ রিঙ্গিত, অস্ট্রেলিয়ার ১ হাজার ডলার, সংযুক্ত আরব আমিরাতের ৩৫ দিরহাম এবং যুক্তরাষ্ট্রের ৪০ হাজার ডলার রয়েছে। এ ছাড়া বাংলাদেশি ২ লাখ ৬৪ হাজার ৯৭৬ টাকা উদ্ধার করা হয়েছে। জাল টাকাসহ বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ১ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মানবিক ও অন্যান্য কার্যক্রমের অংশ হিসেবে একজন নিখোঁজ শিশু ও ১৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে এপিবিএন। এসব ঘটনায় দুটি মামলা দায়ের করে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প এলাকাতেও এপিবিএনের অভিযান অব্যাহত ছিল। আগস্টে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২৩টি যানবাহন আটক করে শাহপরীর দ্বীপ হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। এ সময় বিভিন্ন ত্রাণসামগ্রী ও পণ্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনায় মামলা ও গ্রেপ্তারের তথ্য জানিয়েছে বাহিনীটি।

সংবাদ সম্মেলনে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণকে দ্রুত ও কার্যকর সেবা দেওয়ার লক্ষ্যে এপিবিএনের বিভিন্ন ইউনিট কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকসেবা আরও সহজ করতে প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, এপিবিএনের বিভিন্ন ইউনিট অভিযান, গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে। ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জনগণের নিরাপত্তা নিশ্চিত ও নাগরিকসেবা আরও সহজ করার কার্যক্রম অব্যাহত থাকবে।

aliul / aliul

সাভারে নিহত এসআই আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ধর্ম ব্যবসার বিরুদ্ধে : আইনমন্ত্রী

ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু

বাংলামোটর থেকে শাহবাগে ডিএসসিসির ডেঙ্গু প্রতিরোধ অভিযান

আগস্টে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ৮০০, উদ্ধার সাড়ে ৯ কোটি টাকার স্বর্ণ

অপরাধের পূর্ণাঙ্গ তদন্তে এপিবিএন, যুক্ত হচ্ছে সাইবার টিম

সাবেক এসএসএফ মহাপরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল ও ডিবি জ্যাকেটসহ গ্রেপ্তার ৬

হালদা-কর্ণফুলীতে সাড়ে ৪ হাজার মিটার জাল জব্দ

রাতের মধ্যে আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

ইতালি পাচারকালে ৮ বাংলাদেশির মৃত্যু, চক্রের আরও দুই সদস্য গ্রেপ্তার

উপনির্বাচনেও মাঠে নামছে সেনা, স্থানীয় নির্বাচন জুনের আগেই : ইসি