সাভারে নিহত এসআই আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি
কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসীদের হামলায় নিহত স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী এসআই আলতাফ হোসেনের পরিবারের সদস্যরা। এ সময় তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন আইজিপি।
সাক্ষাৎকালে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আলী হোসেন ফকির।
তিনি বলেন, দায়িত্ব পালনকালে এসআই (নিরস্ত্র) আলতাফ হোসেনের আত্মত্যাগ পেশাগত কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই অসামান্য অবদান বাংলাদেশ পুলিশ সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আইজিপি বলেন, আলতাফ হোসেনের পরিবারের জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে তার আত্মত্যাগ সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পাওয়ার যোগ্য বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের বরদেশী পশ্চিমপাড়ায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এসআই (নিরস্ত্র) আলতাফ হোসেন নিহত হন।
aliul / aliul
দেশের স্বার্থের অগ্রাধিকারে সব দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব থাকবে
পাঁচ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ
ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি : গ্রেপ্তার ৬ জন ২ দিনের রিমান্ডে
সাভারে নিহত এসআই আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি
জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ধর্ম ব্যবসার বিরুদ্ধে : আইনমন্ত্রী
ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু
বাংলামোটর থেকে শাহবাগে ডিএসসিসির ডেঙ্গু প্রতিরোধ অভিযান
আগস্টে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ৮০০, উদ্ধার সাড়ে ৯ কোটি টাকার স্বর্ণ
অপরাধের পূর্ণাঙ্গ তদন্তে এপিবিএন, যুক্ত হচ্ছে সাইবার টিম
সাবেক এসএসএফ মহাপরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ
ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল ও ডিবি জ্যাকেটসহ গ্রেপ্তার ৬