ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি : গ্রেপ্তার ৬ জন ২ দিনের রিমান্ডে
রাজধানীর শাহবাগে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ছয় আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-মিরপুর বিভাগের উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— জুয়েল মৃধা (৩৮), মো. রমিজ তালুকদার (৪৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মো. রহমান হাওলাদার (৫৬), মো. বিল্লাল (৫২) ও মো. মারুফ (৩৮)।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পরিচয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ও পোশাক ব্যবহার করে ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। এই চক্রের মূল রহস্য উদঘাটন এবং তাদের পলাতক সহযোগীদের গ্রেপ্তারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির মিরপুর বিভাগের একটি দল জানতে পারে, কয়েকজন দুষ্কৃতকারী শাহবাগ থানাধীন বাংলাদেশ বার কাউন্সিলের বিপরীত পাশের ফুটপাতে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তারা। এ সময় ছয়জনকে আটক করা হয়।
পরবর্তী সময়ে তাদের তল্লাশি করে একটি খেলনা পিস্তল, ৩ দশমিক ২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি কালো রঙের খেলনা ওয়াকি-টকি, একটি হ্যান্ডকাফ এবং ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করে পুলিশ।
aliul / aliul
রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা চাইল বাংলাদেশ
নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত
দেশের স্বার্থের অগ্রাধিকারে সব দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব থাকবে
পাঁচ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ
ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি : গ্রেপ্তার ৬ জন ২ দিনের রিমান্ডে
সাভারে নিহত এসআই আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি
জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ধর্ম ব্যবসার বিরুদ্ধে : আইনমন্ত্রী
ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু
বাংলামোটর থেকে শাহবাগে ডিএসসিসির ডেঙ্গু প্রতিরোধ অভিযান
আগস্টে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ৮০০, উদ্ধার সাড়ে ৯ কোটি টাকার স্বর্ণ
অপরাধের পূর্ণাঙ্গ তদন্তে এপিবিএন, যুক্ত হচ্ছে সাইবার টিম
সাবেক এসএসএফ মহাপরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা