হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তাকর্মী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে কবির হোসেন (৩২) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া (২৪) নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন সোনালী ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি মতিঝিলের গোপিবাগ এলাকায় থাকতেন। আহত সুমন মিয়ার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার মধ্যপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
নিহত কবির হোসেনের রুমমেট পবন চন্দ্র দাস জানায়, রাত ১২টা ১০ মিনিটে দুই আরোহীসহ মোটরসাইকেলটি ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখান থেকে আবার পঙ্গু হাসপাতালে, এরপর আবার ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে মারা যায় সে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
aliul / aliul
৭০ হাজার টাকা নিয়ে বিরোধ, স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
অস্ত্রের তথ্য দিন, আইনি জটিলতা ছাড়াই পুরস্কার: এসআরবি
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৭
তেজগাঁও মসজিদে চলছিল গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন গ্রেপ্তার
মালিবাগে ককটেল বিস্ফোরণ
ব্যাগে স্বর্ণের পেস্ট ও পকেটে ৩৫টি গয়নাসহ শাহ আমানতে যাত্রী আটক
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন
বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
প্রধানমন্ত্রীর উপহারের বাড়িতে উঠলেন ফুটপাতে থাকা গোলাপি বেগম
ইকবালের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি, সেই স্বাদ : মার্কিন রাষ্ট্রদূত
সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
বনানী ফ্লাইওভারে বাঁশবোঝাই পিকআপ উল্টে তীব্র যানজট