ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ২:৪৫

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিলি ববি ব্রাউন। ২১ বছর বয়সে কন্যাসন্তান দত্তক নিয়ে প্রথমবার মা হওয়ার স্বাদ পেয়েছিলেন তিনি। এবার ২২ বছর বয়সে এসে দ্বিতীয় সন্তানের মা হলেন। তার ও স্বামী জেক বনজোভির সংসারে আলো ছড়িয়ে আগমণ ঘটেছে এক ফুটফুটে পুত্রসন্তানের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে জীবনের এই আনন্দঘন মুহূর্তটি ভাগ করে নেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত এই অভিনেত্রী। 

সদ্যোজাতের এক চিলতে মিষ্টি হাতের ছবি প্রকাশ করে মিলি লেখেন, ‘হাই, ছোট্ট বন্ধু!’ শেয়ার করা ছবিতে মিলি ববি ব্রাউনের আঙুলে শোভা পাচ্ছিল ‘মম’ (মা) লেখা একটি বিশেষ আংটি, যা নেটিজেনদের নজর কেড়েছে। ২২ বছর বয়সি মিলি এবং ২৪ বছর বয়সী জেক বনজোভি দম্পতি ২০২৫ সালের আগস্টে প্রথম একটি কন্যাসন্তান দত্তক নেন। এবার এক পুত্রসন্তানকে পরিবারে গ্রহণ করার মাধ্যমে তাদের চার সদস্যের সংসার পূর্ণতা পেল।

ব্যক্তিগত জীবনকে সবসময় প্রচারের আলো থেকে খানিকটা দূরে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই তারকা দম্পতি। ভক্তদের সঙ্গে উদযাপনের জন্য জীবনের কেবল নির্দিষ্ট কিছু বিশেষ মুহূর্তই তারা প্রকাশ্যে আনেন। ফলে হঠাৎ করেই পরিবারের নতুন সদস্যের আগমনের এই ঘোষণা অনুরাগীদের জন্য ছিল এক দারুণ সারপ্রাইজ।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে মিলি ও জেকের প্রেমের গুঞ্জন শুরু হলেও ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন তারা। এরপর চলতি বছরের জুন মাসে কাইলি কেলসির পডকাস্ট ‘নট গনা লাই’-তে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা জানিয়ে অভিনেত্রী বলেছিলেন, তিনি ভবিষ্যতে আরও সন্তান দত্তক নিতে চান। সমাজকর্মী হওয়ার লক্ষ্যে পড়ালেখার সময়েই দত্তক নেওয়ার আইনি ও সামাজিক প্রক্রিয়া নিয়ে বিস্তর জ্ঞান অর্জন করেছিলেন তিনি। মিলি জানান, সন্তান দত্তক নেওয়া তার ভবিষ্যৎ জীবনের পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ ‘ইলেভেন’ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে তুমুল জনপ্রিয়তা পান এই ব্রিটিশ অভিনেত্রী। এমনকি এই সিরিজের অনেক জ্যেষ্ঠ অভিনয়শিল্পীর চেয়েও বেশি পারিশ্রমিক পেয়ে তিনি তৎকালীন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। বর্তমানে ব্রিটিশ ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় অন্যতম মিলি ববি ব্রাউন। তাঁকে সর্বশেষ দেখা গেছে জনপ্রিয় ‘এনোলা হোমস ৩’ সিনেমায়।

aliul / aliul

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’