ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার তাপমাত্রা বাড়তে পারে ৬ ডিগ্রি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ৩:৫

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ৬ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

বিজ্ঞাপন

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৬ মিনিটে।

aliul / aliul

৭০ হাজার টাকা নিয়ে বিরোধ, স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

অস্ত্রের তথ্য দিন, আইনি জটিলতা ছাড়াই পুরস্কার: এসআরবি

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৭

তেজগাঁও মসজিদে চলছিল গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন গ্রেপ্তার

মালিবাগে ককটেল বিস্ফোরণ

ব্যাগে স্বর্ণের পেস্ট ও পকেটে ৩৫টি গয়নাসহ শাহ আমানতে যাত্রী আটক

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

প্রধানমন্ত্রীর উপহারের বাড়িতে উঠলেন ফুটপাতে থাকা গোলাপি বেগম

ইকবালের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি, সেই স্বাদ : মা‌র্কিন রাষ্ট্রদূত

সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী

বনানী ফ্লাইওভারে বাঁশবোঝাই পিকআপ উল্টে তীব্র যানজট

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে কাল ১২.৫ মিলিয়ন, ৩-৪ মাসে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস