ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের ড্রাফটে সই করলে জামায়াতের অনেক কিছুর সমাধান হতো: আইনমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ৩:৩৯

একাত্তরের ভূমিকা নিয়ে ব্যারিস্টার রাজ্জাক ২০১৬ সালে যে ড্রাফট করেছিলেন, সেই ড্রাফটে সই করলে জামায়াতের অনেক কিছুর সমাধান হতো বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বইটি নিয়ে কথা বলেন আইনমন্ত্রী ছাড়াও রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা।

আইনমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার রাজ্জাক একাত্তরের বিষয়ে ক্ষমা চাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তা জামায়াত মেনে নিলে অনেক প্রশ্নেরই সমাধান হয়ে যেত। সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না, এমন অবস্থান জামায়াত মেনে নিয়েছে।’

আইন অঙ্গনে আব্দুর রাজ্জাক এখনও প্রাসঙ্গিক একং ফ্যাসিস্ট সময়ে ব্যারিস্টার রাজ্জাকের গাইডেন্স পথ দেখানোর মতো ছিল জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিক্রিয়াশীল রাজনৈতিকের গন্ডি থেকে বের হয়ে ইসলামী প্রগতিশীল রাজনীতির জন্য বইটি গুরুত্বপূর্ণ।’

তার বইয়ের মোড়ক উন্মোচনে জামায়াতের আইনজীবীদের উপস্থিত না থাকার সমালোচনাও করেন আইনমন্ত্রী। এদিকে জামায়াতের ভেতরে অনেক রিফর্মেশন করার বিষয় আছে বলে মন্তব্য করেন রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী।

বড় রাজনৈতিক দলগুলোর ওপর হতাশার কারণেই নির্বাচনে জামায়াত প্রায় ৩২ শতাংশ ভোট পেয়েছে। তবে ভবিষ্যতে বাংলাদেশের প্রেক্ষাপটে জামায়াতের রাজনীতির জন্য ব্যারিস্টার রাজ্জাকের বইটি গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

 

aliul / aliul

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার

জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ

শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর