ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ৪:২২

ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা অনেক দিন সিনেমা থেকে দূরে আছেন। যদিও দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও খুব একটা সফল নন তিনি। গত বছর পারিবারিক কারণে অভিনয় ছাড়বেন বলে জানিয়েছিলেন এ অভিনেত্রী। এরপর নতুন কোনো কাজে দেখা যায়নি তাকে। তবে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে রয়েছে তার সরব উপস্থিতি। 
আফিয়া নুসরাত বর্ষা ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই বিতর্কের মধ্যে পড়েননি। ২০১১ সালে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়ক অনন্ত জলিলকে। সুখে সংসার করছেন অভিনেত্রী। তাই তাদের সুখের দাম্পত্য প্রায়ই সুন্দর একটি সম্পর্কের উদাহরণ হিসেবে দেখা যায় সবসময়। 
এবার সামাজিক মাধ্যমে সম্পর্ক দীর্ঘস্থায়ী করার একটি টোটকা দিলেন অভিনেত্রী বর্ষা। তার সেই ভাবগম্ভীর পোস্টে উঠে এলো পারিবারিক বন্ধনের গুরুত্ব নিয়ে নানা কথা। 
সামাজিক মাধ্যমে পোস্টে অভিনেত্রী লিখেছেন— যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না। তিনি বলেন, অবশ্যই জীবনে চলার জন্য টাকা-পয়সার প্রয়োজন আছে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবসময় অর্থই বড় বিষয় নয়। 
বর্ষা বলেন, আমার কাছে সম্পর্কের আসল ইনভেস্টমেন্ট হচ্ছে— আপনার সময়, আপনার ব্যবহার, আপনার যত্ন এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া।
তিনি বলেন, আপনি যদি সত্যিই জানেন যে, ‘এই মানুষটা আমার জীবনে সারাজীবন থাকবে’ অথবা আপনি তাকে আপনার জীবনে রাখতে চান, তাহলে তাকে আপনার পরিবার ও পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করতে পারেন। কারণ একটা সময় যখন একজন মানুষের সঙ্গে পরিবারের সামাজিকতা, সম্মান, মায়া, দায়বদ্ধতা এবং আত্মিক একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন সেই জায়গা থেকে সরে আসার আগে মানুষ অন্তত একবার হলেও চিন্তা করে— আমি চলে গেলে কী হবে? এই সম্পর্কগুলোর কী হবে? আমার কাছে এটাই সম্পর্কের একটা বড় ইনভেস্টমেন্ট।
অভিনেত্রী বলেন, তাই আমি সবসময় বলি— আপনি যদি কারও সঙ্গে কোনো সম্পর্ক সত্যিই টিকিয়ে রাখতে চান, তাহলে সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। শুধু অর্থ দিয়ে নয়—সময়, ব্যবহার, আন্তরিকতা এবং আপনার পরিবারকে সেই সম্পর্কের সঙ্গে যুক্ত করার মাধ্যমে।
বর্ষা বলেন, আপনার বাবা-মা কিংবা পরিবারের বড়দের সঙ্গে আপনার পছন্দের মানুষটাকে পরিচয় করিয়ে দিন, তাকে পারিবারিকভাবে আপন করে নিন। কারণ কোনো সম্পর্ক যখন শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পরিবারের মানুষের সঙ্গেও একটা বন্ধন তৈরি হয়, তখন সেই সম্পর্কের সঙ্গে মায়া, সম্মান এবং দায়বদ্ধতাও তৈরি হয়। আর সে কারণেই কোনো সম্পর্ককে সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী করতে চাইলে শুধু ভালোবাসা যথেষ্ট নয়—সেখানে সময়, যত্ন, সম্মান, ব্যবহার এবং পারিবারিক বন্ধনেরও ইনভেস্টমেন্ট দরকার।

 

শান্তা / aliul

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’