প্রধানমন্ত্রীর উপহারের বাড়িতে উঠলেন ফুটপাতে থাকা গোলাপি বেগম
রাজধানীর শাহবাগের ফুটপাতে অসহায় জীবনযাপন করা গোলাপি বেগম অবশেষে পেলেন নিজের স্থায়ী ঠিকানা। প্রধানমন্ত্রী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের উপহার দেওয়া নতুন বাড়িতে উঠেছেন এই অসহায় নারী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে গোলাপি বেগমের কাছে এই নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়।
জানা যায়, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে বসবাসকারী এই নারীর অসহায়ত্বের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।
মানবিক বিবেচনায় তিনি তাৎক্ষণিকভাবে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
নির্দেশনা পেয়ে গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেয় ‘আমরা বিএনপি পরিবার’।
প্রায় এক বছর তার চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থাও করা হয়। পরে তার স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে একটি বাড়ি নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর ধারাবাহিকতায় নবীনগরের রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য নতুন এই বাড়িটি নির্মাণ করা হয়।
শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এসময় গোলাপি বেগমকে নগদ আর্থিক সহায়তাও দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাড়ি হস্তান্তর শেষে উপস্থিত নেতারা গণমাধ্যমকে বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি যে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। নতুন ঠিকানা পেয়ে আবেগাপ্লুত গোলাপি বেগম প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
aliul / aliul
৭০ হাজার টাকা নিয়ে বিরোধ, স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
অস্ত্রের তথ্য দিন, আইনি জটিলতা ছাড়াই পুরস্কার: এসআরবি
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৭
তেজগাঁও মসজিদে চলছিল গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন গ্রেপ্তার
মালিবাগে ককটেল বিস্ফোরণ
ব্যাগে স্বর্ণের পেস্ট ও পকেটে ৩৫টি গয়নাসহ শাহ আমানতে যাত্রী আটক
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন
বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
প্রধানমন্ত্রীর উপহারের বাড়িতে উঠলেন ফুটপাতে থাকা গোলাপি বেগম
ইকবালের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি, সেই স্বাদ : মার্কিন রাষ্ট্রদূত
সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
বনানী ফ্লাইওভারে বাঁশবোঝাই পিকআপ উল্টে তীব্র যানজট