ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ৪:৩০

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সুরিয়া ও অভিনেত্রী জ্যোতিকা দম্পতি ব্যক্তিগত জীবনে দুই দশক ধরে তারা সংসার করছেন। সম্পর্কটা তারও আগে থেকে। এই অনিন্দ্য পথচলা উদযাপন করতে আবার ‘বিয়ে’ করলেন এ তারকা দম্পতি।
এর আগে ১৯৯৯ সালে প্রথম দেখা হয়েছিল সুরিয়া ও জ্যোতিকার। বসন্ত পরিচালিত ‘পুভেল্লাম কেট্টুপ্পা’ সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। এরপর বিভিন্ন সিনেমায় কাজ করতে করতেই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেটাই একসময় রূপ নেয় সম্পর্কে। ২০০৩ সালের ‘কাখা কাখা’ সিনেমায় অভিনয়ের সময়ই তারা প্রেমে জড়িয়ে পড়েন।

এদিকে দাম্পত্য জীবনের ২০ বছরপূর্তি উপলক্ষ্যে আবারও বিয়ের পিঁড়িতে বসেন সুরিয়া ও জ্যোতিকা। শপথপাঠ করেন তারা। সম্প্রতি নিজেদের সন্তান, পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাজকীয় আয়োজনে চার্চের ফাদারের কাছে বিয়ের শপথ নেন দুজনে। পুরো আয়োজনের একটি ভিডিও বানানো হয়েছে। সেই ভিডিও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এ তারকা দম্পতি। তারা এই আয়োজনের নাম দিয়েছেন ‘দ্য সিক্যুয়েল’।

সামাজিক মাধ্যম পোস্টে জ্যোতিকা লিখেছেন— ‘আমাদের ভালোবাসা ও যুদ্ধের ২০ বছর উপলক্ষ্যে বিয়ের শপথ হালনাগাদ করে নিলাম। না, এটা কোনো পারফেক্ট বিয়ের উদযাপন নয়। অনেক অসঙ্গতি, অনেকটা মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ত্যাগ এবং নিঃস্বার্থভাবে একে অপরকে ভালোবাসার উদযাপন।’

২০ বছরের দাম্পত্য নতুন করে গড়তে মাত্র ১৯ ঘণ্টায় ‘পুনর্বিবাহ’ হয়েছে। সেই ভিডিওর ভিউ ছাড়িয়েছে ৬ কোটি ১০ লাখ! ৪৫ লাখের বেশি মানুষ ভিডিওটিতে প্রতিক্রিয়া দিয়েছেন। বলা বাহুল্য, সুরিয়া-জ্যোতিকার সম্পর্কের উদযাপন অন্যদের কাছে আনন্দ ও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

উল্লেখ্য, এর আগে ২০০৬ সালের ১৪ সেপ্টেম্বর বিয়ে করেন সুরিয়া ও জ্যোতিকা। মজার ব্যাপার হলো— এর মাত্র তিন দিন আগে ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল তাদের অভিনীত ‘সিল্লুনু ওরু কাধাল’ সিনেমাটি; যেখানে তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। দীর্ঘ সংসারজীবনে তাদের রয়েছে দুই সন্তান দিয়া ও দেব। তারাও এখন বড় হয়ে গেছেন। অভিনয় ছাড়াও এখন স্বামী-স্ত্রী যৌথভাবে সিনেমা প্রযোজনা করেন।

শান্তা / শান্তা

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’