নতুন ভূমিকায় প্রসেনজিৎ
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারণ মন্ত্রণালয়ের তরফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ‘সেন্সর বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন’-এর ১৮ সদস্যের নাম প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন টালিউডের ‘বুম্বাদাখ্যাত’ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।
সম্প্রতি সেন্সর বোর্ডসংক্রান্ত আরও একটি বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। বড়পর্দার মতোই ওটিটির ছবি কিংবা সিরিজেও নজরদারির প্রয়োজনীয়তার কথা ভাবছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।
দুই বছর আগেই বিষয়টি প্রথম তোলেন মোহন ভাগবত। ওটিটির কিছু বিষয়বস্তুতে সঙ্ঘ যে ‘সাংস্কৃতিক দূষণ’ দেখছে, তা ঠেকানোর উপায় খুঁজতে এবার তার উদ্যোগে তৈরি হয়েছে একটি প্যানেল। কয়েক মাস আগে তৈরি ওই প্যানেলে রয়েছেন শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত কয়েকজন সাবেক উপাচার্য ও সঙ্ঘের প্রচারক।
গত মাসে হয়েছে ওই প্যানেলের প্রথম বৈঠক। আপাতত জানা গেছে, ওটিটির বিষয়বস্তু নিয়ে একটি প্রস্তাব তৈরি করে তা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে পাঠানোর পরিকল্পনা রয়েছে ওই প্যানেলের।
এদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার ‘সেন্সর বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন’-এর (সিবিএফসি) সদস্য হলেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফ থেকে বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ১৮ সদস্যের নাম প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বাংলার বুম্বাদা। ২০১৭ সালের পর এ বছরই পুনর্গঠিত হলো সিবিএফসি।
মন্ত্রণালয়ের একজন আধিকারিক জানিয়েছেন, সেন্সর বোর্ডের নতুন করে গঠনপ্রক্রিয়া অনেক দিন ধরেই হওয়ার কথা চলছিল। কারণ ২০১৭ সালে শেষ বার ১২ সদস্যকে নিয়ে বোর্ড গঠিত হয়েছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। বোর্ডের সদস্যদের তালিকায় কিছু পরিবর্তন এলেও এই সময়কালে সেন্সর বোর্ডের দায়িত্ব ও কাজের নিয়মকানুনে কোনো পরিবর্তন হয়নি বলে জানা গেছে।
সিবিএফসি সদস্য তালিকায় প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন আরও এক বাঙালি অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়। তিনি অবশ্য হিন্দি ছোটপর্দার অভিনেত্রী হিসেবেই জনপ্রিয়। এ ছাড়া সেন্সর বোর্ডের নতুন সদস্যদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। আছেন পঙ্কজ ত্রিপাঠী, প্রীতি জিনতা, পল্লবী জোশী, মনোজ জোশী, সুনীল শেঠি, সুপ্রিয়া ইয়রালগড্ডা, নিশিগন্ধা ওয়াড।
এ ছাড়া এ তালিকায় আছেন পরিচালক প্রিয়দর্শনও, গায়ক তথা বিজেপি শিবিরের সংসদ সদস্য হংসরাজ হংস, সুরকার ও পরিবেশবিদ রিকি কেজ, প্রযোজক-পরিচালক নীল মাধব পণ্ডা, নাট্যপরিচালক বামন কেন্দ্রে, লেখক রমেশ পতঙ্গে।
এ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, তিনি এ দায়িত্ব পেয়ে খুশি। একটি চিত্রনাট্য শুনতে শুনতে খবরটি পেলাম। ৪০ বছরের বেশি সময় ধরে বাংলা ছবিতে কাজ করছি। তাই এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এমন সম্মাননীয় স্থানে থেকে পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য দায়িত্ব পালন করার সাধ্যমতো চেষ্টা করব।
শান্তা / শান্তা
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!