ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ব্যাগে স্বর্ণের পেস্ট ও পকেটে ৩৫টি গয়নাসহ শাহ আমানতে যাত্রী আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ৪:৫৮

ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো স্বর্ণের পেস্ট, আর প্যান্টের পকেটে ৩৫টি স্বর্ণালংকার। এভাবেই স্বর্ণ লুকিয়ে মাসকাট থেকে চট্টগ্রামে আসার অভিযোগে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে সব মিলিয়ে ৫৩১ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছ। যার শুল্ক-করাদিসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা সালামএয়ারের একটি ফ্লাইটে বিশেষ অভিযান চালিয়ে এসব স্বর্ণ আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা জানায়, মাসকাট থেকে আসা সালামএয়ারের ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসান মুরাদ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিমানবন্দর টিম এবং অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হলরুমে তার ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার ব্যাগেজের ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো পেস্টসদৃশ স্বর্ণ পাওয়া যায়। 

পরে স্বর্ণ কারিগরের মাধ্যমে ওই পেস্ট প্রক্রিয়াজাত করা হলে সেখান থেকে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণপিণ্ড পাওয়া যায়। এরপর দেহ তল্লাশিতে আরও চমকপ্রদ তথ্য পাওয়া যায়। যাত্রীর প্যান্টের পকেট থেকে উদ্ধার করা হয় ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার। অর্থাৎ, ব্যাগে স্বর্ণের পেস্ট এবং প্যান্টের পকেটে স্বর্ণালংকার, দুটি ভিন্ন কৌশলে স্বর্ণ বহনের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা। সব মিলিয়ে মোট ৫৩১ গ্রাম স্বর্ণ আটক করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।

বিশেষ কৌশলে স্বর্ণ লুকিয়ে আনার ঘটনায় যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

aliul / aliul

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার

জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ

শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর