ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

৭০ হাজার টাকা নিয়ে বিরোধ, স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ বিকাল ৬:১৯

রাজধানীর শাহ আলী এলাকায় ৭০ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে মো. মনিরুল ইসলাম ওরফে মিনার (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-৪-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি জানান, তিন দিন আগে শাহ আলী থানার চিলড্রেন পার্ক পানির পাম্প সংলগ্ন একটি টিনশেড বাসায় ওই নারীকে চাকু দিয়ে গলা কেটে হত্যার পর পালিয়ে যান মনিরুল। ঘটনার পরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে এসআরবি।

এসআরবি জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনিরুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসআরবি-৪-এর একটি দল তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহত নারীর প্রথম স্বামী প্রায় ১৪ বছর আগে মারা যান। এরপর প্রায় ছয় মাস আগে মনিরুল ইসলামকে বিয়ে করেন তিনি।

বিয়ের পর কিছুদিন তারা রাজধানীর বনানী এলাকায় বসবাস করেন। চলতি সেপ্টেম্বরের শুরুতে তারা শাহ আলী থানার চিলড্রেন পার্ক পানির পাম্পের পাশে একটি টিনশেড বাসা ভাড়া নেন।
এসআরবি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, নিহত নারী গ্রামের বাড়িতে জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। ওই টাকা নেওয়ার জন্য মনিরুল তাকে চাপ দিতেন বলে অভিযোগ রয়েছে। টাকা দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই নারীকে নির্যাতন করা হতো বলেও জানিয়েছে সংস্থাটি।

লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, গত ১৪ সেপ্টেম্বর রাতে ওই টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে ওই নারী মনিরুলের অণ্ডকোষ চেপে ধরেন বলে জানা গেছে। তখন কাছে থাকা একটি চাকু দিয়ে মনিরুল স্ত্রীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় এসআরবি। পরে মনিরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় নিহত নারীর ছেলে বাদী হয়ে শাহ আলী থানায় হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার মনিরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

aliul / aliul

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ

বন্ধ কাফকোর রাসায়নিক বর্জ্যে নিধন হচ্ছে মাছ, দিশেহারা চাষিরা

ফুলকলির দূষণ নিয়ে ‘ভুল তথ্য’, বিএনপি নেতাকে শাসালেন এমপি এনাম

৭০ হাজার টাকা নিয়ে বিরোধ, স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

অস্ত্রের তথ্য দিন, আইনি জটিলতা ছাড়াই পুরস্কার: এসআরবি

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৭

তেজগাঁও মসজিদে চলছিল গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন গ্রেপ্তার

মালিবাগে ককটেল বিস্ফোরণ

ব্যাগে স্বর্ণের পেস্ট ও পকেটে ৩৫টি গয়নাসহ শাহ আমানতে যাত্রী আটক

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

প্রধানমন্ত্রীর উপহারের বাড়িতে উঠলেন ফুটপাতে থাকা গোলাপি বেগম

ইকবালের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি, সেই স্বাদ : মা‌র্কিন রাষ্ট্রদূত