ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বন্ধ কাফকোর রাসায়নিক বর্জ্যে নিধন হচ্ছে মাছ, দিশেহারা চাষিরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ বিকাল ৬:৪৮

গ্যাসসংকটে কারখানা বন্ধ, মিলছে না সার উৎপাদন। অথচ সেই সার কারখানার কেমিক্যালযুক্ত বিষাক্ত বর্জ্যপানির ছোঁয়া লেগে এক নিমেষেই ভেসে উঠল মৎস্যঘেরের মাছ। 

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) নর্দমা থেকে আসা ক্ষতিকর কেমিক্যালে সর্বস্ব হারিয়েছেন স্থানীয় অন্তত ২০ জন মৎস্যচাষি। এতে তাদের আনুমানিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৩৫ লাখ টাকা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের শাহাদাতনগর এলাকার কয়েকটি বড় মৎস্যঘেরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সারি সারি মৎস্যঘেরের পানিতে বিষাক্ত বর্জ্য ছড়িয়ে পড়েছে। পানির ওপরে ভেসে উঠছে রুই, কাতলা ও মৃগেলসহ নানা জাতের মৃত মাছ। স্থানীয় সাবেক সংসদ সদস্য শাহাদাতের কাছ থেকে এসব ঘের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন চাষিরা।

ক্ষতিগ্রস্ত চাষি মো. ঈসমাইল বলেন, কাফকোর বিষাক্ত বর্জ্য এসে আমাদের শেষ করে দিল। কয়েক দশক ধরে এই পেশায় আছি, আগেও ওদের বর্জ্যে ক্ষতি হয়েছে। বারবার বলার পরও তারা ব্যবস্থা নেয়নি। এবার ৩৫ লাখ টাকার মাছ মরে শেষ, এই ক্ষতির দায় কে নেবে?

চাষি মো. বাবুল হক খান, মো. খায়রুল বশর, মো. জসীম উদ্দীন, এমদাদ হোসেন ও মেহেদী হোসেনসহ ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের এখন দিশেহারা অবস্থা। 

তাদের পাশে দাঁড়িয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী বলেন, একটি কারখানার চরম দায়িত্বে অবহেলার কারণে ২০টি পরিবার আজ রাতারাতি পথের ফকির হতে বসেছে। দ্রুত চাষিদের ক্ষতিপূরণ দেওয়া না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।

কাফকো সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাসসংকটের কারণে কাফকোর সার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে উৎপাদন বন্ধের এই সময়ে কারখানার ভেতরের বিভিন্ন যন্ত্রপাতি ওভারহোলিং, ধোয়ামোছা ও মেরামতের কাজ করছিল কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, যন্ত্রপাতি পরিষ্কারে ব্যবহৃত শক্তিশালী কেমিক্যাল ও রাসায়নিকযুক্ত পানি কোনো ধরনের শোধন (ট্রিটমেন্ট) ছাড়াই অভ্যন্তরীণ নালা দিয়ে বাইরে ড্রেনে ফেলে দেওয়া হয়। সেই ড্রেনের পানিই খাল হয়ে চাষিদের ঘেরে ঢুকে এই মারাত্মক বিষক্রিয়া ঘটায়।

বর্জ্যপানির বিষয়ে বক্তব্য নিতে কাফকোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফারুখ আহমদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলেই আমাদের টিম সরেজমিনে গিয়ে পানির নমুনা পরীক্ষা করবে এবং মৃত মাছ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে।

aliul / aliul

সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই : ডা. শাহাদাত

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ

বন্ধ কাফকোর রাসায়নিক বর্জ্যে নিধন হচ্ছে মাছ, দিশেহারা চাষিরা

ফুলকলির দূষণ নিয়ে ‘ভুল তথ্য’, বিএনপি নেতাকে শাসালেন এমপি এনাম

৭০ হাজার টাকা নিয়ে বিরোধ, স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

অস্ত্রের তথ্য দিন, আইনি জটিলতা ছাড়াই পুরস্কার: এসআরবি

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৭

তেজগাঁও মসজিদে চলছিল গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন গ্রেপ্তার

মালিবাগে ককটেল বিস্ফোরণ

ব্যাগে স্বর্ণের পেস্ট ও পকেটে ৩৫টি গয়নাসহ শাহ আমানতে যাত্রী আটক

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

প্রধানমন্ত্রীর উপহারের বাড়িতে উঠলেন ফুটপাতে থাকা গোলাপি বেগম