ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই : ডা. শাহাদাত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ বিকাল ৭:১৮

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম এমন এক নগরী যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে বহুদিন ধরে সম্প্রীতির বন্ধন বজায় রেখেছে। এই ঐতিহ্যকে নষ্ট করার যে–কোনো অপচেষ্টা রুখে দিতে হবে। কারো উস্কানিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবেনা। সব ধর্মের মানুষের জন্য সাম্য নিশ্চিত করতে হবে, সবাইকে নিয়ে গড়তে হবে সেফ সিটি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরীর দেওয়ানজী পুকুর পাড়স্থ চট্টগ্রাম জেলা সৎসঙ্গের ব্যবস্থাপনায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে তিন ব্যাপী মহা মহোৎসবের তৃতীয় দিনে আয়োজিত আলোচনা সভা ও মহামঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন, আমি সবসময় ঐক্যের পক্ষে। চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তুলতে চাই। বর্তমানে বিএনপি সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকায় রক্ষায় অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন যাতে সব ধর্মের মানুষ তার ধর্মীয় অধিকার উপভোগ করতে পারে। সরকারও চেষ্টা করছে সকলের সমান অধিকার নিশ্চিত করতে। 

মেয়র বলেন, আমি মেয়র হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে। এবারের আয়োজনও শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আমি মনে করি। সিটি করপোরেশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করছে। আমি সকলের প্রতি অনুরোধ জানাই, শৃঙ্খলা বজায় রাখুন, একে অপরকে সহযোগিতা করুন এবং উৎসবের সৌন্দর্য অক্ষুণ্ন রাখুন। 

এতে চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, বর্তমান বিএনপি সরকার ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশা নির্বিশেষে সব মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে। সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে ধারণ করে দেশের স্বার্থ ও মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বাংলাদেশের প্রতিটি মানুষ এই দেশের সমান নাগরিক, তাই পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করে সবাইকে সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

aliul / aliul

সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই : ডা. শাহাদাত

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ

বন্ধ কাফকোর রাসায়নিক বর্জ্যে নিধন হচ্ছে মাছ, দিশেহারা চাষিরা

ফুলকলির দূষণ নিয়ে ‘ভুল তথ্য’, বিএনপি নেতাকে শাসালেন এমপি এনাম

৭০ হাজার টাকা নিয়ে বিরোধ, স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

অস্ত্রের তথ্য দিন, আইনি জটিলতা ছাড়াই পুরস্কার: এসআরবি

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৭

তেজগাঁও মসজিদে চলছিল গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন গ্রেপ্তার

মালিবাগে ককটেল বিস্ফোরণ

ব্যাগে স্বর্ণের পেস্ট ও পকেটে ৩৫টি গয়নাসহ শাহ আমানতে যাত্রী আটক

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

প্রধানমন্ত্রীর উপহারের বাড়িতে উঠলেন ফুটপাতে থাকা গোলাপি বেগম