ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ১২:৩৪

সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম, কাঁটাতারের সংকট আর বেঁচে থাকার কঠিন বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাঙগোয়াল’। লালমনিরহাটের সাংস্কৃতিক কর্মী শাহীদুজ্জামান লাবলুর বাস্তব জীবনের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন জ্যোতির্ময় রায়। 

সীমান্ত এলাকায় গরু, চোরাই পণ্য কিংবা মানুষ পারাপারের সঙ্গে যারা যুক্ত, তাদের স্থানীয় ভাষায় বলা হয় ‘ডাঙগোয়াল’। চলচ্চিত্রটির প্রেক্ষাপট নিয়ে নির্মাতা জ্যোতির্ময় রায় জানান, অনেক দিন ধরেই ছিটমহল ও সীমানার জীবনকাহিনি নিয়ে কাজ করার পরিকল্পনা করছিলেন তিনি। 

সেই সূত্রে শাহীদুজ্জামান লাবলুর একটি নাটক দেখে তার সঙ্গে দেখা করেন নির্মাতা। তখন লাবলু তার নিজের জীবনের বাস্তব ঘটনা ও নাটক লেখার সময় ভেতরের মানসিক টানাপোড়েনের কথা জানান। সেই অনুভূতির প্রকাশ থেকেই জন্ম নেয় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপক কুমার গোস্বামী, দিলরুবা দোয়েল, শাহানা সুমি, উজ্জ্বল মিয়া, বিধান রায় এবং ভাটিবাড়ি লোক নাট্যদলের একাধিক সদস্য।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘ডাঙগোয়াল’ আপাতত বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর প্রস্তুতি চলছে। উৎসবের পর্ব শেষ হলে সাধারণ দর্শকদের জন্য চলচ্চিত্রটি ওটিটি প্ল্যাটফর্ম কিংবা ইউটিউবে মুক্তি দেওয়া হবে।

aliul / aliul

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা