কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়াকে (৩৫) চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭ (এসআরবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। এর আগে শুক্রবার দুপুরে নগরের ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর বাদামতলা কাজীবাড়ি এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।
এসআরবি-৭ জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহাদুর মিয়া। পরে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানায় ওই বছরের ১৫ আগস্ট দায়ের করা একটি মামলায় তাকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়।
এসআরবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরে চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাহাদুর মিয়াকে জিএমপির কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
aliul / aliul
বুড়িগঙ্গা রক্ষায় চালু হলো বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার
সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
গুলশানে মিছিলের ঘটনায় ১৭৯ জন গ্রেপ্তার
মুগদায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে ট্রাকের ধাক্কা, আহত ৩
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
অপহরণের ৬ ঘণ্টার মধ্যে অপহৃত ১ বছর ৯ মাস বয়সী শিশু উদ্ধার, গ্রেপ্তার তিন
সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস
বাহরাইন প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ দূতাবাস
আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা