ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে ট্রাকের ধাক্কা, আহত ৩


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ১:০

ফরিদপুরের ভাঙ্গায় মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে ব্যাটারি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়েছে। এতে ট্রাকের চালক, হেলপার ও এক মোটরসাইকেল আরোহীসহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মালীগ্রাম ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন-হবিগঞ্জের সোহেল মিয়ার ছেলে ট্রাকচালক রফিক (২৮) ও একই জেলার আজিজ মিয়ার ছেলে হেলপার মমিন আলী (২৬)।

আহত অন্যজন মোটরসাইকেল আরোহী, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারি বোঝাই ট্রাকটি ঢাকা যাচ্ছিল।

পথে মালীগ্রাম ফ্লাইওভারের ওপর পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের পাশের শক্তিশালী রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ট্রাকের সামনের অংশ ভেঙে যায় এবং ভেতরে থাকা ব্যাটারিগুলো ছিটকে বেশ কিছু দূরে গিয়ে পড়ে।
এ সময় এক মোটরসাইকেল আরোহীও আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চালক ও হেলপারের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসীর জানান, দুর্ঘটনায় ট্রাকটি একেবারে দুমড়ে-মুচড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

aliul / aliul

বুড়িগঙ্গা রক্ষায় চালু হলো বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

গুলশানে মিছিলের ঘটনায় ১৭৯ জন গ্রেপ্তার

মুগদায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে ট্রাকের ধাক্কা, আহত ৩

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অপহরণের ৬ ঘণ্টার মধ্যে অপহৃত ১ বছর ৯ মাস বয়সী শিশু উদ্ধার, গ্রেপ্তার তিন

সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস

বাহরাইন প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ দূতাবাস

আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই : ডা. শাহাদাত