মুগদায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রাজধানীর মুগদা থানাধীন মানিকনগরে আগুনের গলি গাফফারের গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল্লাহ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা গ্যারেজের মালিক আব্দুল গাফফার জানান, আব্দুল্লাহ তার মেয়ের জামাই। তিনি তার গ্যারেজে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। শুক্রবার রাতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুল্লাহ। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল গাফফার আরও জানান, নিহত আব্দুল্লাহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এলাকার মো. কফিলুদ্দিনের ছেলে। তিনি বর্তমানে মুগদার মানিকনগরের আগুনের গলি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার দুই মেয়ে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
aliul / aliul
বুড়িগঙ্গা রক্ষায় চালু হলো বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার
সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
গুলশানে মিছিলের ঘটনায় ১৭৯ জন গ্রেপ্তার
মুগদায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে ট্রাকের ধাক্কা, আহত ৩
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
অপহরণের ৬ ঘণ্টার মধ্যে অপহৃত ১ বছর ৯ মাস বয়সী শিশু উদ্ধার, গ্রেপ্তার তিন
সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস
বাহরাইন প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ দূতাবাস
আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা