ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ফিরেও হলো না ফেরা!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৩:২

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ দিয়ে চেনা আঙিনায় ফেরার কথা ছিল জনপ্রিয় মুখ সুমাইয়া শিমুর। নিজের এই প্রত্যাবর্তন নিয়ে বেশ উচ্ছ্বসিতও ছিলেন তিনি। কিন্তু শুরুর আগেই হঠাৎ ছন্দপতন! গুঞ্জন উঠেছে, তারকাবহুল এই ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। 

নাটকটিতে শিমুর ‘রুকাইয়া’ চরিত্রে অভিনয় করার কথা ছিল। শুটিংয়েও পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে পর্দায় আর রুকাইয়া হয়ে ওঠা হচ্ছে না তার, শোনা যাচ্ছে এমনটাই। 

তবে এই গুঞ্জন সত্যি হলে শিমুর জায়গায় এই চরিত্রে দেখা যাবে দীপা খন্দকারকে। জানা গেছে, আগে থেকেই এই নাটকের ‘মরিয়ম’ চরিত্রের জন্য যুক্ত ছিলেন দীপা। তবে রদবদলের কারণে দীপা চলে গেছেন রুকাইয়ার জায়গায়, আর ফাঁকা হয়ে যাওয়া ‘মরিয়ম’ চরিত্রে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী রোজী সিদ্দিকী।

অভিনয়শিল্পী পরিবর্তনের পুরো বিষয়টি নিয়ে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেমাওয়ালা’র পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। যদিও প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টার ও কাস্টিং লিস্টে সুমাইয়া শিমুর নাম দেখা যায়নি। 

হঠাৎ করে ধারাবাহিক থেকে সরে দাঁড়ানো বা বাদ পড়ার নেপথ্যের কারণ জানতে ঢাকা পোস্টের পক্ষ থেকে সুমাইয়া শিমুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া দেননি অভিনেত্রী। মুখে কুলুপ এঁটেছেন নির্মাতা মোস্তফা কামাল রাজও।

এই নাটক দিয়ে দীর্ঘ দিন পর ধারাবাহিকে ফিরছেন গুণী অভিনেতা জাহিদ হাসান। তার সঙ্গে এই তারকাবহুল প্রজেক্টে আরও রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী, শহীদুজ্জামান সেলিম, খায়রুল বাসার, মনিরা মিঠু, ফয়জুল ইয়ামিন, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, ডা. এজাজুল ইসলাম ও রাজু প্রমুখ।

বর্তমানে পুরোদমে চলছে নাটকটির শুটিংয়ের কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ অক্টোবর থেকে ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে ‘ফিরে আসার গল্প’। প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় দর্শকরা নতুন পর্ব দেখতে পাবেন।

aliul / aliul

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম