ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৩:৪৮

শুটিং সেটে নারীদের শারীরিক জটিলতা ও কাজের চুক্তিতে মাসিকের ছুটির নিয়ম চালু করার প্রয়োজনীয়তা নিয়ে সোচ্চার হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান। 

সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে তীব্র মাসিকের যন্ত্রণার অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। এ সময় তিনি জানান, কাজের চুক্তিতে যাতে আনুষ্ঠানিকভাবে ‘পিরিয়ড লিভ’ অন্তর্ভুক্ত থাকে।

শ্রুতি হাসান বলেন, “আমার মনে হয় এর একটাই সমাধান আছে। আমি বহুবার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড শুরু হয়! তাহলে অন্তত আমাদের কাজের কন্ট্রাক্টে আনুষ্ঠানিকভাবে ‘পিরিয়ড লিভ’ লেখার বাধ্যবাধকতা থাকত।” 

শ্রুতির এই বক্তব্যে সমর্থন জানিয়ে সোহা আলি খানও রসিকতা করেন। বলেন, ‘অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টেএমনটা হলে হয়তো পুরুষদের মধ্যেও কে কতটা রক্তপাতের মুখোমুখি হয়েছেন তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যেত।’

ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতার কথা স্মরণ করে শ্রুতি জানান, পিসিওএসের সমস্যার কারণে শুটিংয়ের সময় তার মারাত্মক শারীরিক কষ্ট হতো। কিন্তু সেটে এই বিষয় নিয়ে কথা বলা একপ্রকার সামাজিক ট্যাবুর মতো ছিল। কোনো দিন শারীরিক অসুস্থতার কারণে স্ক্রিনে মুখ ভিন্ন লাগলে বা এনার্জি কম মনে হলে পরিচালকরা তার প্রকৃত কারণ বুঝতে পারতেন না।

সেটের দ্বিমুখী নীতির উদাহরণ দিয়ে শ্রুতি জানান, কোনো এক পুরুষ সহ-অভিনেতার হাঁটুর অস্ত্রোপচারের কথা শুনে পুরো শুটিং টিম স্বাচ্ছন্দ্যে কাজের শিডিউল বদলে ফেলেছিল। সেই বৈষম্য দেখেই তিনি প্রথমবার এক পরিচালককে নিজের পিরিয়ডের কষ্টের কথা সরাসরি জানান। ভাগ্যক্রমে সেই পরিচালকের মেয়ে থাকায় তিনি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করেন এবং সেটের পরিবেশ ইতিবাচক হয়ে ওঠে।

সম্প্রতি মেগা হিট ছবি ‘কুলি’-তে রজনীকান্তের সঙ্গে অভিনয় করে প্রশংসিত হয়েছেন শ্রুতি হাসান। এ ছাড়া রাম চরণের ‘পেড্ডি’ সিনেমার বিশেষ গানেও তাকে দেখা গেছে। সামনেই বিজয় সেতুপতির সঙ্গে ‘ট্রেন’ এবং দুলকার সালমানের সঙ্গে ‘আকাশমলো ওকা তারা’ সিনেমায় নতুন রূপে পর্দায় হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।

aliul / aliul

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি