ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৩:৫৩

‘বাজে স্বভাব’ দিয়ে শ্রোতামনে জায়গা করে নেন রেহান রাসুল। এরপর নাটকের গানে তার আলাদা অবস্থান তৈরি হয়। একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। গেয়েছেন সিনেমায়ও।

এবার প্রথমবারের মতো একক শো নিয়ে আসছেন রেহান। ৯ অক্টোবর রাজধানীর বনানীতে যাত্রা বিরতিতে বসবে তার গানের আসর। সেটার নামও দেওয়া হয়েছে রেহানের জনপ্রিয় গান ‘বাজে স্বভাব’-এর নামে।

রেহান জানান, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান। এতে মোট ১৯টি গান গাইবেন তিনি। তার মধ্যে নিজের গান থাকবে ১৫টি, বাকি চারটি থাকবে তার পছন্দের চার শিল্পী শচীন দেব বর্মণ, অঞ্জন দত্ত ও অরিজিৎ সিংয়ের।

আয়োজনটি নিয়ে দর্শক-শ্রোতাদের উদ্দেশে রেহান বলেন, “আমার দলের নাম ‘গান টান আর রেহান’। বুঝতেই পারছেন, একটু গান, একটু গল্প, আড্ডা সবকিছু মিলিয়েই আয়োজনটি হবে। যদি মন টানে, যদি মনে হয়, গানের সঙ্গে একটু সময় কাটাতে চান, তাহলে চলে আসবেন।”

এ অনুষ্ঠানের টিকিট পাওয়া যাচ্ছে টিকোরা প্ল্যাটফর্মে। প্রতিটি টিকিটের দাম ৬০০ টাকা। 

উল্লেখ্য, ২০১৮ সালে প্রকাশিত হয় রেহানের ‘বাজে স্বভাব’। গানটি সে সময় ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরে ওয়েব সিনেমা ‘নেটওয়ার্কের বাইরে’র ‘রূপকথার জগতে’ দিয়ে নিজেকে আরো উচ্চতায় নিয়ে যান শিল্পী। এরপর তার কণ্ঠে ‘ফেরাতে পারিনি’, ‘এতো প্রেম এতো মায়া’, ‘আসবে আমার দিন’সহ অনেক গান শ্রোতাপ্রিয় হয়েছে।

aliul / aliul

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন