আকুতির পরও রিকশা যাত্রীর পকেট কেটে ছিনতাই, পায়ে ছুরিকাঘাত
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার সতীশ বাবু লেনে এক রিকশা যাত্রীর পথ আটকে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনার একটি ভিডিও চিত্র আজ (শনিবার) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, গলির ভেতরে একটি রিকশা থামিয়ে এক যাত্রীকে ঘিরে ধরেছে দুই ব্যক্তি। উভয়ের হাতেই ছিল ধারালো ছুরি। একপর্যায়ে তাদের একজন ওই যাত্রীর ডান পকেটে হাত দিয়ে কিছু একটা বের করার চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে পকেটের ওপর ছুরি চালিয়ে তা কাটতে শুরু করে। এ সময় আতঙ্কিত রিকশা যাত্রী আকুতি জানিয়ে বলতে থাকেন, ‘আরে ভাই, দিতাছি তো।’ কিন্তু ছিনতাইকারীরা তা কানে না তুলে যাত্রী সামান্য নড়াচড়া করতেই তার বাঁ পায়ে সজোরে ছুরি দিয়ে আঘাত করে। এরপর পকেট কেটে নগদ টাকা ও জিনিসপত্র ছিনিয়ে নেয়।
ভিডিওতে আরও দেখা যায়, আশপাশের ভবন থেকে স্থানীয় কয়েকজন বাসিন্দা বিষয়টি দেখে ওপর থেকে ‘এই, এই, মার-মার’ বলে চিৎকার শুরু করেন। অবস্থা বেগতিক দেখে দুই ছিনতাইকারী দ্রুত একটি ব্যাটারিচালিত অটো রিকশায় উঠে ঘটনাস্থল থেকে সরে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাইকারীরা ওই যাত্রীর সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে। তবে ঘটনার সুনির্দিষ্ট সময় এবং ভুক্তভোগী ব্যক্তির পরিচয় এখনো স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে দাবি করা হয়, ঘটনাটি শনিবার ভোরে ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর ঢাকা পোস্টকে বলেন, ‘ঘটনার বিষয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ স্বপ্রণোদিত হয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।’
ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে কি না এবং ঘটনাটি ঠিক কখন ঘটেছে, এ বিষয়ে জানতে চাইলে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা যাচ্ছে না বলে জানান এই কর্মকর্তা।
aliul / aliul
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ২৮ চেক হস্তান্তর করল ঢাকা জেলা প্রশাসন
সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান : স্থানীয় সরকার মন্ত্রী
খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি
নিরাপদ খাদ্য নিশ্চিতের আহ্বান ডিসি জাহিদের
সরকারের শীর্ষ ৩ পদে বেতন বেড়ে যত হলো
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ‘ক্লিনিং ডে’
কর্ণফুলী ব্রিজ ও কারাগারের সামনে ব্রেস্ট ফিডিং কর্নার
নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন
আকুতির পরও রিকশা যাত্রীর পকেট কেটে ছিনতাই, পায়ে ছুরিকাঘাত
রাজধানীর প্রবেশপথে কড়া নজরদারি, তল্লাশি-টহল জোরদার করল ডিএমপি
গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়