ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ‘ক্লিনিং ডে’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে আজ একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান (‘ক্লিনিং ডে’) পরিচালিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে গৃহীত এ কর্মসূচির আওতায় আগামী তিন মাস প্রতি শনিবার ডিএসসিসির সবগুলো ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ কর্মসূচির মূল লক্ষ্য হলো- এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, মশক নিধন কার্যক্রম জোরদার, পরিচ্ছন্নতা অভিযানকে আরও গতিশীল করা এবং ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা।
ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান বলেন, আজকের কর্মসূচিতে ডিএসসিসির ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, অলিগলি, ড্রেন, নালা, নির্মাণাধীন ভবন, পার্কিং এলাকা, ছাদ ও পরিত্যক্ত স্থাপনায় নিবিড় অভিযান চালানো হয়। পরিদর্শনকালে কোথাও জমে থাকা পানি পাওয়া গেলে তা অপসারণ এবং এডিস মশার লার্ভা শনাক্ত হলে সাথে সাথে তা ধ্বংস করা হয়। একই সঙ্গে পানি জমে থাকতে পারে এমন ডাব বা নারকেলের খোসা, প্লাস্টিকের পাত্র, টায়ার ও ফুলের টবসহ যাবতীয় পরিত্যক্ত সামগ্রী পরিষ্কার করা হয়।
অভিযানকালে নির্ধারিত এলাকাগুলোতে কার্যকর লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকা থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করতে আজ ৭৫টি ওয়ার্ডেই সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী, পরিচ্ছন্নতাকর্মী এবং স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এসব র্যালি থেকে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার গুরুত্ব প্রচার করা হয়। পাশাপাশি নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ডিএসসিসির স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, কেবল ওষুধ ছিটানোই যথেষ্ট নয়; এডিসের প্রজননস্থল ধ্বংস এবং নগরবাসীকে সচেতন ও সম্পৃক্ত করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের কার্যকর উপায়। সে লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার মাঠপর্যায়ে তদারকি জোরদার থাকবে।
ডেঙ্গুর ঝুঁকি কমাতে নগরবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করে ডিএসসিসি কর্তৃপক্ষ নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং কোনো স্থানে পানি জমতে না দেওয়ার জোর আহ্বান জানিয়েছে।
aliul / aliul
দক্ষিণ কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার ১
আইইবি নির্বাচনে এক প্যানেলের সবার মনোনয়ন বাতিল
ডিএমপির ৪ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের বদলি
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ২৮ চেক হস্তান্তর করল ঢাকা জেলা প্রশাসন
সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান : স্থানীয় সরকার মন্ত্রী
খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি
নিরাপদ খাদ্য নিশ্চিতের আহ্বান ডিসি জাহিদের
সরকারের শীর্ষ ৩ পদে বেতন বেড়ে যত হলো
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ‘ক্লিনিং ডে’
কর্ণফুলী ব্রিজ ও কারাগারের সামনে ব্রেস্ট ফিডিং কর্নার
নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন