নিরাপদ খাদ্য নিশ্চিতের আহ্বান ডিসি জাহিদের
হাসপাতালে রোগীর চাপ কমাতে রোগ প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, মানুষ অসুস্থ হওয়ার পর চিকিৎসার ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি রোগের কারণ চিহ্নিত করে প্রতিরোধে গুরুত্ব দিতে হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামে রেস্তোরাঁয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি শেষে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, খাদ্য উৎপাদন থেকে প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশন প্রতিটি পর্যায়ে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা না গেলে সুস্থ জাতি গঠন সম্ভব নয়।
রেস্তোরাঁগুলোর রান্নাঘর, খাবার প্রস্তুত ও পরিবেশনব্যবস্থা, সংরক্ষণ এবং পরিচ্ছন্নতায় প্রয়োজনীয় সংশোধনের জন্য ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নির্ধারিত মান বজায় রাখতে ব্যর্থ হলে রেস্তোরাঁর গ্রেড পুনর্মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, শুধু জরিমানা ও শাস্তির মাধ্যমে খাদ্যে অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। রেস্তোরাঁ মালিক ও কর্মীদের সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াতে হবে। রান্না ও খাবার পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার তথ্য নিয়ে প্রাথমিক তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ ও জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে সার্কিট হাউস থেকে সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে স্টেডিয়াম মার্কেট এলাকার রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানসহ রেস্তোরাঁ মালিক সমিতির প্রতিনিধিরা।
aliul / aliul
দক্ষিণ কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার ১
আইইবি নির্বাচনে এক প্যানেলের সবার মনোনয়ন বাতিল
ডিএমপির ৪ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের বদলি
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ২৮ চেক হস্তান্তর করল ঢাকা জেলা প্রশাসন
সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান : স্থানীয় সরকার মন্ত্রী
খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি
নিরাপদ খাদ্য নিশ্চিতের আহ্বান ডিসি জাহিদের
সরকারের শীর্ষ ৩ পদে বেতন বেড়ে যত হলো
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ‘ক্লিনিং ডে’
কর্ণফুলী ব্রিজ ও কারাগারের সামনে ব্রেস্ট ফিডিং কর্নার
নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন