ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৪:৪৪

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই। মেধা ও যোগ্যতা থাকলে এটিকে ভবিষ্যৎ পেশা হিসেবেও গ্রহণ করা যায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর রেলওয়ে পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভা শেষে শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, সরকার ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে শিক্ষার্থীরা ছোটোবেলা থেকেই নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে যারা খেলাধুলায় ভালো করবে, তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারবে।

শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে আসক্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত মোবাইল আসক্তি পড়াশোনা ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রযুক্তির সঠিক ও প্রয়োজনীয় ব্যবহার নিশ্চিত করতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রাখতে হবে।

তিনি আরও বলেন, একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদেরও তাদের প্রতি নিয়মিত নজর রাখতে হবে।

aliul / aliul

দক্ষিণ কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার ১

আইইবি নির্বাচনে এক প্যানেলের সবার মনোনয়ন বাতিল

ডিএমপির ৪ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের বদলি

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ২৮ চেক হস্তান্তর করল ঢাকা জেলা প্রশাসন

সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান : স্থানীয় সরকার মন্ত্রী

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

নিরাপদ খাদ্য নিশ্চিতের আহ্বান ডিসি জাহিদের

সরকারের শীর্ষ ৩ পদে বেতন বেড়ে যত হলো

ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ‘ক্লিনিং ডে’

কর্ণফুলী ব্রিজ ও কারাগারের সামনে ব্রেস্ট ফিডিং কর্নার

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন

আকুতির পরও রিকশা যাত্রীর পকেট কেটে ছিনতাই, পায়ে ছুরিকাঘাত