দক্ষিণ কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার ১
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১০২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সালাউদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৭৫ হাজার টাকা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সালাউদ্দিন দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ি কবরস্থানের পাশের এলাকার মো. ইয়ামিনের ছেলে।
তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার।
তপন সরকার বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী ক্যাম্পের সিপিসি-১-এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সালাউদ্দিনের কাছ থেকে ১০২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।’
তিনি বলেন, ‘সালাউদ্দিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।’
জব্দ করা গাঁজাসহ সালাউদ্দিনকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি-১০।
aliul / aliul
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান মালিক সমিতির
দক্ষিণ কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার ১
আইইবি নির্বাচনে এক প্যানেলের সবার মনোনয়ন বাতিল
ডিএমপির ৪ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের বদলি
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ২৮ চেক হস্তান্তর করল ঢাকা জেলা প্রশাসন
সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান : স্থানীয় সরকার মন্ত্রী
খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি
নিরাপদ খাদ্য নিশ্চিতের আহ্বান ডিসি জাহিদের
সরকারের শীর্ষ ৩ পদে বেতন বেড়ে যত হলো
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ‘ক্লিনিং ডে’